
গণভোট হলো জুলাই সনদের সর্বোচ্চ বৈধতা এবং বাস্তবায়ন করতে বাধ্য বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, গণভোট হলো জুলাই সনদের সর্বোচ্চ বৈধতা। মানুষ যখন ভোট দিয়েছে, দুটা বিষয়ে ভোট দিয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া মানে জনগণ এই আদেশের পক্ষে সম্মতি দিয়েছেন, বৈধ করেছেন। জনগণ যেহেতু এই আদেশের পক্ষে রায় দিয়েছেন, তাই এটি সংবিধানের যেকোনো অংশের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়।
আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ শীর্ষক নাগরিক সংলাপে বদিউল আলম মজুমদার এসব মন্তব্য করেন। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম ও ভয়েস ফর রিফর্মের যৌথ উদ্যোগে এ নাগরিক সংলাপের আয়োজন করা হয়।
সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্রপতির জারি করা ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ’-এর ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই আদেশের আট অনুচ্ছেদে নির্বাচিত প্রতিনিধিদের জন্য সংবিধান সংস্কার পরিষদের শপথের কথাও উল্লেখ আছে, যা জনগণ গণভোটের মাধ্যমে অনুমোদন করেছেন। সংবিধান হলো জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি। তাই গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি যে রায় দিয়েছেন, তা পালন করা বাধ্যতামূলক।
সংবিধান সংস্কার বিষয়ে যে ৪৮টি প্রস্তাব বাস্তবায়নের জন্য গণভোট করা হয়েছে, তাতে রাজনৈতিক দলগুলো সুস্পষ্টভাবে লিখিত অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, জুলাই সনদে যা কিছু আছে, তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। শুধু তাই নয়, তারা এই জুলাই সনদটাকে সংবিধানের অংশ করবে। আর দ্বিতীয়ত, তারা কোনো আদালতে এটা নিয়ে প্রশ্ন তুলবে না। এটা সুস্পষ্ট লিখিত অঙ্গীকার তাদের।
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, সংবিধানের সাত অনুচ্ছেদে বলা আছে, সংবিধান হলো একটা উইল অব দ্য পিপল (জনগণের ইচ্ছা)। আর এখানে গণভোটের মাধ্যমে সরাসরি জনগণ তাঁদের ইচ্ছা (উইল) জানিয়ে দিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্রের বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় তিনি আইনি ব্যবস্থা নেবেন...
৪ ঘণ্টা আগে
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
৫ ঘণ্টা আগে
ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন জাহিদ আহসান। তাঁর পদত্যাগের পর সংগঠনটির সিনিয়র সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশাচালকদের ওপর নৈরাজ্য ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তির বিশেষায়িত ইউনিট জাতীয় রিকশা-ভ্যান চালক শক্তি। একই সঙ্গে রিকশাশ্রমিকদের জন্য বিমা, বার্ধক্য ভাতাসহ সাত দফা দাবি তুলে ধরেছে এনসিপি সংশ্লিষ্ট সংগঠনটি।
৮ ঘণ্টা আগে