
বিএনপি যদি মনে করে, জুলাই সনদকে বাইপাস করে সরকার টিকিয়ে রাখতে পারবে, তাহলে সেটা ভুল হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি প্রার্থী ও জুলাই যোদ্ধা উমামা ফাতেমা। আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম ও ভয়েস ফর রিফর্মের যৌথ উদ্যোগে এ নাগরিক সংলাপের আয়োজন করা হয়।
উমামা ফাতেমা বলেন, বিএনপি বর্তমানে ক্ষমতায় আছে ২০৯টা সিট নিয়ে। তারা সবাই সরাসরি বিএনপি থেকে এসেছে। তাদের বিদ্রোহী প্রার্থীরা অনেকে নির্বাচন করেছেন অনেক জায়গায়। হয়তো বিদ্রোহী প্রার্থী না থাকলে ওরা সিট বেশি পেতে পারত। তাই বিএনপির মধ্যে একটা কনফিডেন্স কাজ করতে পারে যে, হয়তো আরও অনেক বছর ক্ষমতায় থাকতে চায়। কিন্তু বিএনপি যেটা বুঝতে পারছে না বা হয়তো বুঝতে পারছে বা এটা স্বীকার করতে চাচ্ছে না তারা যে এটা ১৯৯০ সাল না, এটা ২০০৮ সাল না, এটা ২০২৪ সালের একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া একটা বাংলাদেশ।
উমামা বলেন, ‘তারা (বিএনপি) যদি মনে করে থাকে বা আমাদের যাঁরা মন্ত্রী-এমপি আছেন বা আমাদের প্রধানমন্ত্রী আছেন, তাঁর কানের কাছে যদি কেউ এই বুদ্ধি-পরামর্শ দিয়ে থাকে যে, জুলাই সনদকে বাইপাস করে তারা আসলে সরকার টিকিয়ে রাখতে পারবে, তারা আসলে ভুল মনে করছে। বাংলাদেশ একটা বড় ধরনের সাংবিধানিক সংকটের দিকে পা বাড়াবে। একই সঙ্গে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, বাংলাদেশ একটা বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে।’
উমামা ফাতেমা বলেন, বিএনপিকে মানুষ এই কারণেই ভোট দিয়েছে যে, মানুষ মনে করে, বর্তমানে যে সংকটের মধ্যে আমরা আছি, এটা থেকে উত্তরণ করা শুধু বিএনপির পক্ষেই সম্ভব। কিন্তু বিএনপি যদি তার এই লোড বুঝতে না পারে, তার এই ক্যালিবারটা সে বুঝতে না পারে, তাহলে বাংলাদেশকে বড় ধরনের রাজনৈতিক ঝুঁকিতে ফেলবে।
উমামা আরও বলেন, ‘এই নির্বাচনে মোট ভোটারের দ্বিগুণের বেশি ‘‘হ্যাঁ’’ ভোটের মধ্য দিয়ে আমাদের জুলাই সনদ গণভোটে পাস হয়ে এসেছে। সেই গণভোটকে কোনোভাবে যদি এখানে বাইপাস করার চেষ্টা করা হয়, তাহলে সামনের দিনে এখানে বাংলাদেশবিরোধী যে শক্তিগুলা আছে, তারা জেগে উঠবে, যারা বাংলাদেশকে নানানভাবে আনস্টেবল করে রাখতে চায়।’

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে আগামীকাল থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।
৯ ঘণ্টা আগে
সরকারের বিরোধিতার অভিযোগে এ এম হাসান নাসিম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি তাঁর অনতিবিলম্বে মুক্তি দাবি করেছে।
১২ ঘণ্টা আগে
রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের (ইউনাইটেড পিপলস বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ ৩৩ জন নেতা-কর্মী এনসিপিতে (জাতীয় নাগরিক পার্টি) যোগ দিচ্ছেন
১৩ ঘণ্টা আগে
‘সংখ্যাগরিষ্ঠতার ভয় দেখাবেন না। সংখ্যাগরিষ্ঠতা মানুষকে ক্ষমতায় রাখে না। আপনাদের চেয়ে আরও বেশি আসন পেয়েছিল আওয়ামী লীগ রাতে নির্বাচন করে। সেই সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগকে রক্ষা করতে পারেনি। শুধু রক্ষাই নয়, দেশ থেকে পালাতে বাধ্য...
১৪ ঘণ্টা আগে