জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী উইং ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্সের (এনডিইএ) ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী শেখ জামাল (আবির), সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী ফয়সাল আলম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী আলমগীর হোসেন।
শুক্রবার (১২ জুন) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. জসিম উদ্দিন মজুমদার ও ফারুক হোসাইন এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ আলী, মেহেদী হাসান নাবিল, হাসান নেওয়াজ খান, মোহাম্মদ মুশফিকুর রহমান শিহাব, রনি বাবু (রেদওয়ান), ফারুক আহমেদ (আকরাম), আহসান উল্লাহ, মাহাবুব আলম ও মোতাহের হোসেন মণ্ডল।
এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন আলী আশরাফ ও খাইরুল কবির সীপু। যুগ্ম সদস্যসচিব হয়েছেন আশিক পাঠান (দপ্তর), জান্নাতুল নাঈম (প্রচার), তারান্নুম বিনতে জাকির (জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ), শাহিন হোসেন টিটু (ছাত্র-শিক্ষক কমিউনিটি), ইকবাল হোসেন (অর্থ), আরিফুল ইসলাম, আবু সাঈদ অনিক, ইনজামুল হক বাপ্পী, তীদিপ চৌধুরী শানু, নূর মোহাম্মদ অভি, মুনাজ্জির ইসলাম, জাহিদ হাসান, শাহারিয়ার আহমেদ, তানভীর ইসলাম ও ওয়াকিল আহম্মেদ।
সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের সঙ্গে সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রকৌশলী গোলাম রব্বানি ও মোহাম্মদ মুস্তফা আলী। বিভাগীয় সম্পাদক হয়েছেন বায়জিদ মিয়া (ঢাকা), আব্দুল্লাহ আল নোমান (চট্টগ্রাম), হৃদয় মিয়া (সিলেট), নাজমুল হাসান সাগর (কুমিল্লা), সাইফুল ইসলাম সাগর (বরিশাল), আব্দুল কাদির তানিম (ফরিদপুর), এফ এম নাফিস হাসান (খুলনা), আতিকুর রহমান আতিক (রাজশাহী), শাহনেওয়াজ পারভেজ (রংপুর), কাউসার আহম্মেদ (ময়মনসিংহ) ও মেসবাহ উল করিম (সার্ভিস অ্যাসোসিয়েশন)।
সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমন ইসলাম, এমরানুল ইসলাম, মাহামুদ হাসান (রিপন), মিনহাজ আবরার ইনতিশার, আশরাফুল ইসলাম আকাশ, রাজু মণ্ডল ও শাহাদাৎ হোসেন এবং সংগঠক হিসেবে রয়েছেন কামরুল ইসলাম রাসেল, রাসেল হোসাইন, আসাদুজ্জামান আসাদ, নূর নাহার আক্তার রহিমা, মনিরুজ্জামান মনির, ফাতেমা আক্তার ও আহম্মেদ আলী (উৎস), সবুজ মিয়া, সম্রাট হোসেন, শিহাবুর রহমান শাকিব, শামস নাহিয়ান হিমেল, মোহাম্মাদ শিহাব উদ্দিন, নাছির উদ্দিন, জুয়েল মিয়া, রাসেল হক, আরিফুজ্জামান, ফরহাদ আহসান ফরহাদ, আল শাহারিয়ার সৌরভ ও মামুনুর রশিদ।
ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি সেক্টরের ন্যায্যতা আদায়, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে এই আহ্বায়ক কমিটি কাজ করবে বলে জানানো হয়েছে।

রাজধানী ঢাকাসহ সারা দেশে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৩৮ নেতা-কর্মী খুন হয়েছেন। অর্থাৎ প্রতি মাসে গড়ে অন্তত ছয় নেতা-কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পুলিশ সদর দপ্তরের তথ্য, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনসহ বিভিন্ন তথ্যে এই হিসাব পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ওপর দাঁড়িয়ে বাংলাদেশে যে নতুন গণতান্ত্রিক ও সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, সেখানে যেকোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও ছাত্রদলের উগ্র ক্যাডাররা অতর্কিত...
৪ ঘণ্টা আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) সারা দেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। হবিগঞ্জে দলের শান্তিপূর্ণ পদযাত্রায় সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী...
৪ ঘণ্টা আগে
‘হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি সফলভাবে শেষ করে আমরা যখন পরবর্তী নির্ধারিত কর্মসূচির উদ্দেশে মৌলভীবাজারের দিকে রওনা হই, ঠিক সেই সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের একদল সন্ত্রাসী হকিস্টিক, রামদা, চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর পরিকল্পিত ও অতর্কিত হামলা চালায়...’
৫ ঘণ্টা আগে