
ভারত থেকে কথিত পুশ ইনের ঘটনায় সরকারের কঠোর অবস্থান দেখতে চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, সীমান্ত নিরাপত্তা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতি মেনে সীমান্ত-সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া উচিত।
বুধবার (৩ জুন) বেলা ১টার দিকে যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকায় পুশ ইনের চেষ্টার স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, কয়েক দিন ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে বাংলাদেশে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এর প্রতিবাদ জানাতে তিনি সীমান্ত সফরের ঘোষণা দিয়েছিলেন। তিনি দাবি করেন, তাঁদের আগমনের খবর পেয়ে বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত লোকজনকে সরিয়ে নিয়েছে।
তিনি বলেন, ‘আমাদের পূর্বপুরুষদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ দেশের এক ইঞ্চি মাটিও কোনোভাবেই দখল হতে দেওয়া হবে না।’ তিনি সীমান্তবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে যেকোনো প্রয়োজনে বিজিবি ও পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, কোনো ধরনের দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ না করে মানুষকে সীমান্ত দিয়ে ঠেলে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক। এ বিষয়ে সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে।
সফরের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সীমান্ত পরিদর্শন শেষে বেনাপোল পর্যটন মোটেলে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তিনি সীমান্ত এলাকাতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এদিকে সীমান্ত পরিদর্শন শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বেনাপোল চেকপোস্ট সড়কে পৌঁছালে স্থানীয় কিছু ব্যক্তি বিভিন্ন স্লোগান দেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা এগিয়ে আসেন। পরে তিনি সহকর্মীদের নিয়ে এলাকা ত্যাগ করেন।
সাম্প্রতিক সময়ে বেনাপোল সীমান্তে কথিত পুশ ইন ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় এনসিপির শীর্ষ নেতার এ সফর স্থানীয় ও জাতীয় পর্যায়ে গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত ৩১ মে রাতে বেনাপোল সীমান্তের ওপারে ভারতের হরিদাসপুর এলাকায় তিনটি ট্রাকে করে শতাধিক মানুষকে জড়ো করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরে তাদের মধ্যে ১০ থেকে ১৫ জনকে সাদিপুর সীমান্তের শূন্যরেখার কাছে আনা হয়। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি বলে জানা যায়। চার দিন পর আজ ভোরে সীমান্তের ভারতীয় অংশে অবস্থানরত লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে দল থেকে বহিষ্কার হতে পারেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। দলের তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা মিলেছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে নির্বাহী পরিষদের বৈঠক ডেকেছে জামায়াত। সেই বৈঠক থেকে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
৩২ মিনিট আগে
শ্রমিক দলের প্রধান এই সমন্বয়ক বলেন, গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ৮৮৩ জন শহীদের স্বীকৃতি পাওয়া শ্রমিক বা শ্রমজীবী মানুষ সংখ্যা ২৮৩ জন। সুতরাং অন্য সব শ্রেণি-পেশার মানুষের চেয়ে এই সংখ্যা বেশি। কিন্তু এই গণ-অভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত দিয়েও বঞ্চিত শ্রমিকেরা।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ-সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন সাবেক এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা। জামায়াত এমপির বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য হলে ‘মহান সংসদ’ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন
১ ঘণ্টা আগে
এনসিপি কার্যালয়ে নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন মার্কিন রাষ্ট্রদূত। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এ সময় উপস্থিত থাকবেন।
৪ ঘণ্টা আগে