ঢাকা: সাংবাদিক রোজিনা ইসলামের শর্তসাপেক্ষে জামিনকে 'ফরমায়েশি' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'সরকারের নির্দেশেই এখন বিচার ব্যবস্থা চলে। সরকার কি বলে, না বলে, তার ওপরই সবকিছু নির্ভর করে।'
আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, 'ব্রিটিশ আমলের আইন প্রয়োগ করে সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এই আইনে গ্রেপ্তার করে সময় ক্ষেপণ করা হয়েছে। সিদ্ধান্ত নিতে নির্দেশের জন্য অপেক্ষা করা হয়েছে। জামিন হলেও সেখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে।'
অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মামলায় গ্রেপ্তার রোজিনা ইসলামকে রোববার জামিন দিয়েছেন আদালত। জামিনের জন্য শর্ত হিসেবে পাঁচ হাজার টাকা জামানত ও পাসপোর্ট জমা দিতে হয়েছে তাঁকে। এর আগে পেশাগত দায়িত্ব পালনকালে ১৭ মে গ্রেপ্তার হন রোজিনা।

পোস্টে আরও এ সংসদ সদস্য আরও বলেন, ‘প্রশ্ন করা হলো, আমাদের জ্বালানি তেলের মজুত ৩০ দিনের কম কেন? কোনো সদুত্তর নেই। প্রশ্ন করা হলো, দেশে জ্বালানি তেল মজুতের সক্ষমতা কতটুকু? একেকবার একেক ধরনের উত্তর দেওয়া হলো। শেষ পর্যন্ত বোঝা গেল, কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই অনুমাননির্ভর তথ্য দিচ্ছেন।
১৩ ঘণ্টা আগে
বিএনপি নির্বাচনের আগে বলেছিল তারা ক্ষমতায় গেলে নন-এমপিও শিক্ষকদের এমপিও করে দেবে; কিন্তু তারা এখন তা করছে না। তবে জামায়াতের এমপিরা বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে কথা বলছেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের সঙ্গে মতবিনিময় করছেন...
১৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমাদের জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে।’ সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য
১৬ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯ ঘণ্টা আগে