নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন ঘোষিত নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। আগ্রহীরা রোববার ও সোমবার দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
আজ শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী ও ফরিদগঞ্জ উপজেলার পাইকগাছা দক্ষিণ ইউনিয়ন পরিষদ; ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ; কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব, জোড়কানন পশ্চিম, বারপাড়া, চৌয়ারা ও বিজয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
এসব নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে বলেছে দলটি।
একই সঙ্গে আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ৩১ অক্টোবর বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও তথাকথিত রাজনৈতিক শূন্যতার প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। সংগঠনটির নাম হতে পারে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা নিউ পলিটিক্যাল অ্যাকশন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ণ নামের পাশাপাশি সংক্ষেপে ‘এনপিএ’ নামেই সংগঠনটির প্রচারণা চালানো হবে।
১৪ ঘণ্টা আগে
প্রায় চূড়ান্ত পর্যায়ে গিয়েও শেষ মুহূর্তে আটকে গেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের অসন্তোষে জোট নিয়ে আবার অনিশ্চয়তার আভাস মিলছে। এতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘনিয়ে এলেও জোটের ভেতরে আসন বণ্টন নিয়ে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না।
১৪ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।