
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ। তাদের স্লোগান ছিল—‘আমার ভোট আমি দেব, দিনের ভোট রাতে দেব।’
আজ বুধবার নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সে গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী দুঃশাসনের পতন হওয়ার পর হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির এ প্রবীণ নেতা বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা সুষ্ঠু ও নিরপেক্ষতার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে হারানো গণতন্ত্র যেন ফিরে আসে।
উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান, শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূঁইয়া, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল প্রমুখ।
এর আগে ড. আবদুল মঈন খান পলাশ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যালয় উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গতকাল বুধবার দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বহিষ্কারের সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে...
৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ায় বুধবার (২২ জুলাই) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। দল থেকে বহিষ্কারের পরে তাঁর সংসদ সদস্যের পদের কী হবে তা নিয়ে চলছে নানান আলোচনা।
৭ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ট্র্যাজেডির দুই দশকেরও বেশি সময় পরও ঘটনার বিচার নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। সংগঠনটি অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্য উদ্ঘাটন, অভিযোগের সঙ্গে জড়িত পুলিশ সদস্য, তৎকালীন...
৭ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির অনেক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃত এই নেতাদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বহিষ্কৃতদের বড় অংশই এখনো নিজেদের বিএনপির অংশই মনে করে এবং সে অনুযায়ী দলের পাশে থাকার চেষ্টা করে।
১৮ ঘণ্টা আগে