
জনগণকে ভোটের অধিকার বঞ্চিত করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের স্বার্থে কোনো আঘাত এলে বিএনপি আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ শনিবার রাজধানীর বাড্ডায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখনো বলছি- আমরা এখন রাস্তায় নামি না। আমরা মানুষের কাছে ঈদ সামগ্রী নিয়ে, ইফতার সামগ্রী নিয়ে, তাদের সুখ দুঃখে পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থে, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি আবার মাঠে নামবে। মাঠে নেমে তাদের দাবি আদায় করে নেবে।’
ষড়যন্ত্র-চক্রান্তের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের প্রস্তুত থাকতে হবে। আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে। আমরা সেটা হতে দেব না। ষড়যন্ত্র-চক্রান্ত শেষ হয়নি, সবাই সজাগ থাকবেন। সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’
বিএনপি মহাসচিব বলেন, ‘খুব পরিষ্কার কথা- যে যেখানে থাকেন, ইংল্যান্ডে, ফ্রান্স যেখানেই থাকেন আর সেখান থেকে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন- আমরা মানুষের সঙ্গে আছি। আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। আমাদের কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। আমরা ভারতের পক্ষে নই, আমরা পাকিস্তানের পক্ষেও নই। আমরা যুক্তরাষ্ট্রের পক্ষেও নেই, যুক্তরাজ্যের পক্ষেও নেই। আমরা বাংলাদেশের পক্ষে।’
মির্জা ফখরুল বলেন, ‘এ সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। আমরা চাই এই সরকার সবকিছু ঠিক করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবে। তার মানে এই না-তারা অনির্দিষ্টকালের জন্য সংস্কার-সংস্কার করবেন আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না! জনগণ নির্বাচিত প্রতিনিধি চায়।’
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু মানুষ বিভিন্ন রকম কথা বলেন। তারা জানে যে, নির্বাচন হলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হবে। সে কারণে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, নৈরাজ্য তৈরি হয়, যাতে নির্বাচন পিছিয়ে যায়। তারা ভুল ব্যাখ্যা দিয়ে বাংলাদেশে বিভাজন ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা আর সেই বিভাজন আর সৃষ্টি করতে দেব না। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশের সমস্যা সমাধানের চেষ্টা করব।’
ফখরুল আরও বলেন, ‘আমরা যখনই নির্বাচনের কথা বলতে যাই, তখন কিছু কিছু মানুষ আছে..., বলে আরে বিএনপি শুধু নির্বাচন-নির্বাচন করে। তো নির্বাচন নির্বাচনই তো করব। কারণ সমস্ত সংগ্রাম তো হয়েছে আমাদের নির্বাচনের জন্য। নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি একটা সরকার গঠন করতে পারি, তাহলে আমরা জনগণের কাছে যে প্রতিজ্ঞা করেছি, তা বাস্তবায়ন করতে পারব। নির্বাচন না হলে আমরা কীভাবে সেটা করব।’

দেশের আর্থিক অবস্থা নাজুক বলে দাবি করেছে বিরোধী দল। তাদের আশঙ্কা, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে সবার ওপর প্রভাব পড়বে। শনিবার (৫ আগস্ট) অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন অভিমত দিয়েছেন কমিটির সদস্য জামায়াতে ইসলামীর সাইফুল আলম খান মিলন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে...
৩ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দল প্রথমে বলেছিল জ্বালানিসংকটের কারণে লংমার্চ করবে, অথচ এই কর্মসূচিতেই বিপুল পরিমাণ জ্বালানি পোড়ানো হচ্ছে। পরবর্তী সময়ে তারা দাবি তুলল গণরায় বাস্তবায়নের। একদিকে তারা সংবিধান সংশোধনী কমিটির আহ্বানে সাড়া না দিয়ে সেখানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছে, অন্যদিকে লংমার্চে...
৫ ঘণ্টা আগে
গত ১৭ বছর লড়াই করতে করতে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার ৬ মাস পার হচ্ছে। এখনই আন্দোলন শুরু করেছেন, এটা ঠিক না। ১১ দলীয় জোটের লংমার্চে জনগণের সাড়া নেই। এই লংমার্চে চিহ্নিত কিছু ব্যক্তি অংশগ্রহণ করেছে। দেশের মানুষ আপনাদের লংমার্চ কর্মসূচি গ্রহণ করেনি
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীকে সতর্ক করে মির্জা আব্বাস বলেন, ‘বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক, বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।’
৬ ঘণ্টা আগে