
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোকপ্রস্তাবে চিহ্নিত যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে যুক্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, জাতীয় সংসদে একাত্তরের ঘাতক-দালাল ও চিহ্নিত যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় শোকে অন্তর্ভুক্ত করা মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের প্রতি অবমাননা এবং বাংলাদেশের সঙ্গে স্পষ্ট বেইমানি।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে গভীরভাবে যুক্ত। এ দাবিতে দেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে। বিচার প্রক্রিয়া নিয়ে অতীতে আইনি বিতর্ক থাকলেও ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের ঐতিহাসিক দায় কোনোভাবেই অস্বীকার করা যায় না।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ছিল একটি ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের লড়াই। সেই লড়াইয়ের পর গঠিত সংসদে যুদ্ধাপরাধীদের প্রতি এই ধরনের নমনীয়তা জুলাইয়ের শহীদদের স্বপ্ন ও আত্মত্যাগের সাথেও বেইমানি। প্রকৃত জাতীয় পুনর্গঠন তখনই সম্ভব, যখন ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত সংঘটিত সকল গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িতদের যথাযথ, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা হবে।
বিবৃতিতে বলা হয়, বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখে কোনো দিনই প্রকৃত জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে না। তাই অবিলম্বে জাতীয় সংসদের শোকপ্রস্তাবে উল্লেখিত যুদ্ধাপরাধীদের নাম প্রত্যাহারের দাবি জানাই এবং মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধ, জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের ন্যায় বিচার নিশ্চিতে দাবি জানানো হয়।

দেশের চিকিৎসাব্যবস্থা এমনিতেই সংকটের মধ্যে রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে হাসপাতাল থেকে বিনামূল্যে সরবরাহ করা ঔষধও রোগীদের হাতে পৌঁছায় না। ফলে বাধ্য হয়ে মানুষকে বাজার থেকে ঔষধ কিনতে হচ্ছে। এ অবস্থায় ঔষধের মূল্যনিয়ন্ত্রণ...
১ ঘণ্টা আগে
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল...
৫ ঘণ্টা আগে
এক অভিযুক্ত ব্যক্তিকে রাঙামাটি শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদ করায় সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ও গ্রেপ্তারের আইনগত প্রক্রিয়া সম্পর্কে...
৬ ঘণ্টা আগে
সাক্ষাৎকালে আইআরআই প্রতিনিধি দল তাদের সর্বশেষ জাতীয় জরিপের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে এনসিপির কাছে হস্তান্তর করে। এ সময় জরিপের বিভিন্ন ফলাফল ও প্রতিবেদনের নানা দিক নিয়ে মতবিনিময় হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়।
৭ ঘণ্টা আগে