
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রার্থীরা আজ মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিকেলের শপথ অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও কন্যা। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান।

অনুষ্ঠানে জাইমা রহমানের পরনে ছিল নীল রঙের শাড়ি, যা দেখতে অনেকটা জামদানি সিল্কের মতো। শাড়িটিতে ছিল ঈষৎ সোনালি রঙের জলছাপের নকশা। গয়না হিসেবে গলায় ছিল নেকলেস ও কানে ছিল ড্যাফোডিল ফুলের নকশার দুল। দুই কপোলে ছিল ঈষৎ মেকআপের ঝিলিক। চুল পরিপাটি করে পেছনে বাঁধা। সকাল ও বিকেলের দুই শপথ অনুষ্ঠানেই তাঁকে একই সাজে দেখা যায়। এর আগে নির্বাচনের দিনও জাইমা রহমানকে ভিন্ন শাড়িতে দেখা গিয়েছিল।
রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাইমা রহমানের বেশভূষা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আসিফ মাহমুদ বলেন, যদি এই অনুসন্ধান করতেই হয়, তাহলে বর্তমান সরকারের বিরুদ্ধে অনুসন্ধান করতে হবে, আমার বিরুদ্ধে নয়। আমি একেবারে ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি, যে নির্দিষ্ট ঘটনার কথা বলা হয়েছে, সেটি বিএনপি সরকার ক্ষমতায় আসার তিন মাস পরের ঘটনা।
৩৫ মিনিট আগে
সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
১৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
১৮ ঘণ্টা আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১৯ ঘণ্টা আগে