
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানিসংকট নিরসনসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জামায়াতের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর গাজীপুর বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে কয়েকটি পথসভার আয়োজন করা হবে। সবশেষে রংপুর জিলা স্কুলের মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
জামায়াতে ইসলামী জানিয়েছে, বৈঠকে লংমার্চ সফল করতে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। উপস্থিত সংশ্লিষ্ট জেলা ও মহানগরীর নেতারা লংমার্চ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মতামত ও পরামর্শ দেন।
বৈঠকে লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে দলের নায়েবে আমির ও বগুড়া অঞ্চল পরিচালক এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৪ আগস্ট ছয় দফা দাবিতে চার বিভাগ অভিমুখী লংমার্চ কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় জোট। পরে গত শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ করা হয়। পর্যায়ক্রমে ১০ অক্টোবর খুলনা ও ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লংমার্চ করার কথা রয়েছে এই জোটের।
১১ দলীয় জোটের দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার-সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
২ ঘণ্টা আগে
রিজভী বলেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ-সংকট শুধু দেশের অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে তৈরি হয়নি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরকে ঘিরে সংঘাত এবং এলএনজি আমদানিতে প্রতিবন্ধকতার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি
৪ ঘণ্টা আগে
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে কৌশল বদলাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ছাড় না পেয়ে একক নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দলটি। এর অংশ হিসেবে প্রাথমিক প্রার্থী তালিকায়ও পরিবর্তন আনা হচ্ছে।
১৯ ঘণ্টা আগে