
৭৫ পরবর্তী অন্ধকারে নিমজ্জিত দেশকে আলোর দিশারি হিসাবে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাত শেষে এ কথা বলেন তিনি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে অল্প সময়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসতে পেরেছি। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ।’
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় তাঁর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে কাজ করে যাচ্ছি জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠনে কাজ করে যাব। বঙ্গবন্ধু আমাদের আত্মপরিচয় দিয়েছেন। তিনি একটি স্বাধীন দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ; বাংলাদেশ মানে বঙ্গবন্ধু।
এ সময় বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুছ সাত্তার, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) আব্দুল মতিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। ওই দিন রাত ৯টায় বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তাঁর।
৫ ঘণ্টা আগে
শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে বাংলাদেশে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের ভয়াবহ হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই নৃশংসতার শিকার হয়েছেন বিরোধী দল ও মতের অসংখ্য নাগরিক। তাঁদের অনেকেই এখনো নিখোঁজ। স্বজনেরা বছরের পর বছর ধরে প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন...
১৭ ঘণ্টা আগেআন্তর্জাতিক গুম দিবস (৩০ আগস্ট) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ শনিবার (২৯ আগস্ট) একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি গুমের জঘন্য অপরাধের শিকার ব্যক্তিদের অবিলম্বে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে...
১৮ ঘণ্টা আগে
জুলাই শহীদদের আত্মত্যাগ ও জনগণের সাহসী লড়াইয়ের পরও প্রত্যাশিত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। সরকার পরিবর্তন হলেও মোটাদাগে ফ্যাসিবাদী-ব্যবস্থা বহাল রয়েছে। এ অবস্থায় স্বাধীনভাবে কথা বলা, সংগঠিত হওয়া, প্রতিবাদ অব্যাহত রাখা এবং প্রয়োজনে প্রতিরোধের জন্য...
১৮ ঘণ্টা আগে