
অর্ধযুগের বেশি সময় পর এবার নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে ঈদ উদ্যাপন করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য লন্ডনে তাঁর বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় রয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেলে সেখানকার একটি পার্কে খালেদা জিয়াকে ঘুরতে নিয়ে যান তারেক রহমান। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও ছিলেন বলে বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ইতিমধ্যে খালেদা জিয়াকে নিয়ে পার্কে ঘোরার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, খালেদা জিয়াকে হুইলচেয়ারে বসিয়ে তাঁর একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান পার্কের ফুটপাতে ঘোরাচ্ছেন। পাশেই তারেক রহমান তাঁর পরিবারসহ হাঁটছেন। সঙ্গে আরও ছিলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান। হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে অ্যাম্বুলেন্সে করে ডেভেনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করানো হয়। ১৭ দিন তিনি চিকিৎসাধীন ছিলেন এই হাসপাতালে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে।
এরপর লন্ডন ক্লিনিকে তাঁর জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ছেলে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন খালেদা জিয়া।

জনগণের অধিকার ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ শনিবার রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...
৪১ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নিউটনের আপেল যেমন গাছ থেকে পড়ে, তেমনি গণ-অভ্যুত্থান কোনো নিয়ন্ত্রণের আড়ালে পড়ে যায়নি। এটিকে পাকতে হয়েছে। এটি ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়; ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে এই আন্দোলন অর্জিত হয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, বিএনপি হয়ত ভারতকে ভয় পাচ্ছে। তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি, যদি ভয় না পেত, তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ। এটা তো ভারত করেছে। যেটা ইতিহাসের অংশ, সেটা কেন থাকবে না?
৫ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতার জন্য ভারতীয় হাইকমিশনকে তলব করে সরকারের কঠোর প্রতিবাদ জানানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে ‘জুলাই
১ দিন আগে