
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার সিএমএইচ থেকে চিকিৎসকের পরামর্শে বাসায় যাচ্ছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন অনেকটা সুস্থ। তবে তাঁর কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে। সেগুলো সিএমএইচে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সার্বক্ষণিক মির্জা ফখরুলের সঙ্গে আছেন বলেও তখন জানান শায়রুল কবির খান।
এর আগে আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের জন্য এগিয়ে আসতেই নেতা–কর্মীদের ধাক্কাধাক্কিতে মেঝেতে বসে পড়ে যান তিনি। পরে ধীরে ধীরে সেখানেই শুয়ে পড়েন।

জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। পরে নেতা–কর্মীরা তাঁকে পাঁজাকোলা করে দ্রুত চ্যানেল২৪–এর গাড়িতে তোলেন। তারপর তাঁকে দ্রুত সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদ বেদিতে ফুল দেওয়ার পরে ব্যাপক ধাক্কাধাক্কি শুরু করেন বিএনপির নেতা–কর্মীরা। সেখান থেকে একটু সামনেই অপেক্ষা করছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের অর্ধ শতাধিক সংবাদকর্মী। মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে এসেছিলেন। সংবাদকর্মীদের ক্যামেরার সামনে এসে তিনি অসুস্থতা বোধ করতেই মেঝেতে বসে পড়েন। তখনো তাঁকে দেখার জন্য ধাক্কাধাক্কি করতে থাকেন নেতা–কর্মীরা। কেন্দ্রীয় নেতাদের ঘিরে ভিড় করেন স্থানীয় নেতা–কর্মীরা। কয়েক মিনিট পরেই মেঝেতে শুয়ে পড়েন মির্জা ফখরুল। তখন তাঁর মাথায় পানি দিতে দেখা যায়। পরে তাঁকে তুলে নিয়ে স্মৃতিসৌধ ত্যাগ করেন নেতা–কর্মীরা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় সিএসএফের সদস্যদের।
পরে স্মৃতিসৌধের ভেতরে থাকা চ্যানেল–২৪–এর একটি মাইক্রোবাসে মির্জা ফখরুলকে তুলে নিয়ে সাড়ে ১০টার দিকে দ্রুত বের হয়ে যান নেতারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিভিন্ন স্তরে দলীয় ব্যক্তিদের দায়িত্বে বসিয়েছে সরকার। একই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতেও দলীয় পদধারীদের নিয়োগ দেওয়া...
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমা উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘মেট্রোস্টেশনসহ সারা দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে সরকারের প্রতি আমি জোর দাবি জানাচ্ছি।’
৫ ঘণ্টা আগে
সারজিস আলম বলেন, ধোবাউড়ায় বালু লুটপাট করা হচ্ছে। আর কারা করছে তা সবাই জানেন। তিনি আরও বলেন, ‘আমরা বিএনপিকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের সময় মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছিল, আপনারা যদি একই পথে হাঁটেন, তাহলে আপনাদেরও পরিণতি ভয়াবহ হবে।’
৬ ঘণ্টা আগে