
এক দফা দাবিতে দক্ষিণাঞ্চলে ৮০ কিলোমিটার রোডমার্চ শুরু করেছে বিএনপি। আজ শনিবার বেলা সোয়া ১১টায় বরিশাল নগরের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) রোডমার্চের উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত কর্মসূচিতে হাজার হাজার নেতা-কর্মী ট্রাক, মিনি ট্রাক, মোটরসাইকেলযোগে বহরে যুক্ত হন।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের মানুষ চরম কষ্টে আছে। সব জিনিসের দাম বেড়েছে। গরিব মানুষ খেতে পারে না। অথচ কিছু কিছু মানুষ কোটি কোটি টাকার মালিক হয়েছে। এসব অনাচারের বিরুদ্ধে কথা বললে গ্রেপ্তার হতে হয়। অথচ সাংবাদিক সাগর-রুনী হত্যার সুরাহা এখনো করতে পারেনি সরকার। বিএনপি এক দফা দাবিতে রোডমার্চ শুরু করেছে। এই রোডমার্চ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের বার্তা দেবে।’
রোডমার্চের উপদেষ্টা স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আন্দোলনের মধ্য দিয়ে হাসিনাকে বিদায় দেওয়া হবে।
বরিশাল বিভাগের ছয় জেলার বিএনপির নেতা-কর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব হারুন অর রশিদ, যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
এদিকে বেলা সোয়া ১১টার পর রোডমার্চের মূল বহর বরিশাল থেকে পিরোজপুরের উদ্দেশে যাত্রা শুরু করলে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়। দুপুর ১টার দিকে রোডমার্চের গাড়িবহর নগর অতিক্রম করেছে।

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তাঁর দেশে ফেরার
১২ ঘণ্টা আগে
ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা তিনটায় রাজধানী শ্যামপুর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর দলমত-নির্বিশেষে জানাজায় সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন
১৮ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা...
১৮ ঘণ্টা আগে
রিজভী বলেন, বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরও বেশি পাকাপোক্ত করল যে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।
১ দিন আগে