
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার দেখা করবে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় সূত্র বলছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করাই থাকবে মূল আলোচনায়। এ ছাড়া নির্বাচন নিয়ে মনোভাব বোঝার চেষ্টা থাকবে বিএনপির পক্ষ থেকে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হবে সেখানে।
বিএনপির নেতারা বলছেন, সরকারের তরফ থেকে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া নির্বাচন নিয়ে এরই মধ্যে একেকজন একেক মত দিচ্ছেন। সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে জনমত গঠনের চেষ্টাও চলছে। এ অবস্থায় নির্বাচন নিয়ে একধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পরিষ্কার হওয়া জরুরি বলে মনে করছে বিএনপি।
অন্যদিকে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকারের তরফে যে ধারণা দেওয়া হয়েছে, তাও সুনির্দিষ্ট নয়। বিএনপি মনে করে, এটি কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ নয়। এ জন্য নির্বাচন নিয়ে সরকার আসলে কী ভাবছে; কিংবা তাঁদের অবস্থান কী, তা সুস্পষ্টভাবে জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপির প্রতিনিধিদল।
৯ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ‘নির্বাচন নিয়ে নানা মহলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইব।’
এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরদিনই (আগামীকাল বৃহস্পতিবার) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। এদিন বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

ত্রাণ বিতরণ কর্মসূচির প্রথম দিনে ৫০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন...
৪ ঘণ্টা আগে
চট্টগ্রামে আকস্মিক বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সহায়তায় ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১০ জুলাই) রাতে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটি।
১১ ঘণ্টা আগে
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় এদিক-ওদিক হলে সেই হাত আর থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শুক্রবার রাতে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, দেশে ভোট কারচুপি শুধু জুলাই অভ্যুত্থানের আগেই নয়, পরেও হয়েছে। তাঁর অভিযোগ, অতীতের নির্বাচনে ফল ঘোষণার আগে ভোট চুরি হলেও সর্বশেষ নির্বাচনে ফল প্রকাশের পর ভোটের ফল পরিবর্তন করা হয়েছে।
১ দিন আগে