
জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিতে বিভিন্ন মহলের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আগের মতো রাজনৈতিক স্বার্থের কাছে যেন জনগণের বৃহত্তর স্বার্থ এবার পরাভূত না হয়। তাই সংশ্লিষ্ট সকলকে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানাই।
আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি আয়োজিত দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ খান বাবলুর স্মরণসভায় তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বারবার লড়াই করেছি, কিন্তু কোনো না কোনোভাবে আমাদের বিজয় ছিনতাই হয়ে গেছে। আজকে খুব কষ্ট লাগে, ৫ তারিখে যে পরিবর্তনটা হলো, তার কয়েকটা মাস গেছে মাত্র। এর মধ্যেই কে এই বিজয়ের দাবিদার, তা নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এত বড় বিজয় সবাই ভাগ করে নিলেও তো একেকজনের ভাগে অনেক বড় ভাগ পড়বে। কেউ জোর করে একা এই বিজয়ের কৃতিত্ব কাঁধে নিতে চাইলে তার কাঁধ ভেঙে যাবে।’
তিনি বলেন, ‘এই আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, গত ১৫ বছরে যাঁরা খুন, গুম, নির্যাতনের শিকার হয়েছেন, তাঁরা সবাই এই বিজয়ের অংশীদার। এখানে ছাত্র আছে, শ্রমিক আছে, এটা সবার। সবাই মিলে এই আন্দোলনে অর্জিত যে বিজয়, তা জনগণের কল্যাণে নিয়ে যাওয়ার সময় এখন।’
তিনি বলেন, ফ্যাসিবাদের পতন ঘটেছে; এখন এই ধ্বংসস্তূপের মধ্যে একটা সৌহার্দ্যের গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যেখানে সবাই নির্ভয়ে তাঁদের ভোট দেবেন এবং নির্বাচিত জনপ্রতিনিধি সরকার গঠন করবেন।
তিনি বলেন, সঠিক ভোটার তালিকা ছাড়া ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন—কোনোটাই সম্ভব নয়। যদি সেটা (ভোটার তালিকা) হয়ে যায়, তাহলে সংসদ নির্বাচনে বাধা কোথায়? কারও কারও স্বার্থ আছে।’
সামগ্রিক সংকট মোকাবিলা সরকারের একার পক্ষে সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকার একেবারে পরিপূর্ণ সফল হয়ে যাবে, এমনটা হবে না। তারা তো রাজনীতিবিদ না। তারা স্ব স্ব ক্ষেত্রে সফল, যোগ্য মানুষ, তাতে সন্দেহ নেই। তারা এত কিছু পারবে না।
সভাপতিত্ব করেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।

সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান এড়িয়ে উল্টো আরেকটি প্রস্তাব আনার অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। গতকাল বুধবার বিকেলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী সদস্যদের নিয়ে সংসদকক্ষ থেকে বের হয়ে যান।
১১ ঘণ্টা আগে
‘যেহেতু হাউসের ভেতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেভাবে সম্মানিত ও গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই—যে জনগণ আমাদের এই রায় দিয়েছিল, আমরা এখন...
১৪ ঘণ্টা আগে
অনির্বাচিত সরকারের কোনো অধিকার ছিল না এই রকম চুক্তি করার। তাদের মেটিকুলাস প্ল্যানের শেষ পেরেক ছিল আমেরিকার সঙ্গে অতিশয় গোপন বাণিজ্য চুক্তি। তথাকথিত বাংলাদেশপন্থীরা...
১৬ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে কোনো ‘প্রতিকার না পাওয়া’ এবং তাদের প্রস্তাবটি চাপা দিতে আরেকটি প্রস্তাব আনার প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ বুধবার বিকেলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে সংসদকক্ষ থেকে বের হয়ে যান।
১৭ ঘণ্টা আগে