
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) ড. মামুন আহমেদের পদত্যাগ দাবির মধ্যে তাঁর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছয় বছরের পুরোনো একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই কথোপকথনে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন নিয়ে দুজনকে আলাপ করতে শোনা যায়।
আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া ২ মিনিট ৩৯ সেকেন্ডের কথোপকথনের শুরুতে দুজনে কুশলাদি বিনিময় করেন। পরে শিক্ষার্থীদের কোটা আন্দোলনের পক্ষে বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকদের সমর্থন দেওয়ার জন্য নির্দেশনা দেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, ‘ছেলেরা যে কোটা বাতিল বা সংস্কারের জন্য আন্দোলন করছে। এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে...যেহেতু দাবিটা জেনুইন। দেশের অধিকাংশ শিক্ষার্থী যারা মেধাবী বলে স্বীকৃত, তারা এটার সঙ্গে আছে। আমার মনে হয় সাধারণ মানুষ আছে। যেহেতু বিগত কয়েক বছর ধরে কোটা পদ্ধতিটাকে আওয়ামী লীগ যেভাবে নষ্ট করে দিয়েছে, এটার ইউজটা। আমার মনে হয় এটা ন্যায্য দাবি।’
জবাবে মামুন আহমেদ বলেন, ‘অবশ্যই, অবশ্যই, অবশ্যই।’
তারেক রহমান বিএনপিপন্থী সাদা দলের শিক্ষকদের অর্গানাইজ করে কোটা আন্দোলনে সমর্থন দেওয়া প্রয়োজন বলে মনে করেন। ঢাবির বর্তমান প্রো-ভিসি বলেন, ‘আমার ব্যক্তিগত ধারণা সমর্থন দেওয়া প্রয়োজন। সেটা অর্গানাইজ ওয়েতেই প্রয়োজন। তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই। তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যে, অর্গানাইজ করার সময় হয়ে এসেছে। আমি শিওর, আপনি বলাতে এটা আরও গতি পাবে। নিশ্চয় সেটা আমরা করব।’
শিক্ষকদের দায়িত্ব নিতে হবে বলে মনে করে তারেক রহমান বলেন, ‘দায়িত্ব নিয়ে এটা করতে হবে। জবাবে মামুন আহমেদ বলেন, অবশ্যই করব।’
তারেক রহমান সবার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। একই সঙ্গে নিজেও বিএনপিপন্থী শিক্ষকদের সঙ্গে কথা বলবেন বলে জানান। তারেক রহমান বলেন, ‘আপনার অবস্থান থেকে ভূমিকা রাখেন। এ নম্বরটা সেভ করে রাখেন। তাহলে আপডেটটা এই নম্বরে দিতে পারবেন। এটা আমার নম্বর। অন্য বিষয় প্রয়োজন হলে আলাপ করতে পারবেন।’
জবাবে মামুন আহমেদ নিজের সাংগঠনিক পরিচয় তারেক রহমানের কাছে তুলে ধরেন। বলেন, ‘আমি তো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। কেন্দ্রীয় কমিটির সভাপতি। দোয়া করবেন আমাদের জন্য। যেকোনো প্রয়োজনে আপনার সঙ্গে যোগাযোগ করব।’
সর্বশেষে তারেক রহমান বলেন, ‘আমি আশা করি আপনি আমাকে আগামীকাল আপডেট দেবেন। আমি কালকে একটা আপডেট আশা করছি।’
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের পদত্যাগের দাবিতে আলটিমেটাম ঘোষণা করেছেন আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিকেল ৪টার মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

বিএনপির উদ্দেশ ও ফ্যাসিবাদ কাঠামোর কথা উল্লেখ করে সংসদ সদস্য ডা. শফিকুর রহমান বলেন, মদ জায়গায় থাকবে আর শুধু বোতল পরিবর্তন করা হবে —এটা আমরা চাই না। আমাদের এই জেনজিরা একজনকে সরাইয়া আরেকজনকে বসানোর জন্য এখানে আন্দোলন করে নাই। তারা ব্যক্তির এবং লিঙ্গের পরিবর্তন করার জন্য যুদ্ধ করে নাই।
১০ ঘণ্টা আগে
‘অনেক সময় আপনারা বিভিন্ন আলোচনায় বলেন, ১৫ বছরে অভ্যুত্থান হবে না, ২০ বছরে হবে না। এটার নজির বাংলাদেশে আছে। উনসত্তরের অর্জনটা যখন রক্ষা করা যায় নাই, একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে। চব্বিশের অর্জন রক্ষা করা না গেলে আবার ২৬-২৭ সালে এ রকম কোনো ঘটনা ঘটে যেতে পারে...
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি বাতিল না হলে দেশব্যাপী তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতারা। অন্যান্য প্রগতিশীল, বামপন্থী দলগুলোও এই চুক্তির বিরোধিতা করেছে। চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে....
১ দিন আগে
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘নবনির্বাচিত সংসদে মানুষের দৈনন্দিন কষ্ট নিয়ে কথা হচ্ছে না। কথা হচ্ছে, জুলাই, গণভোট ইত্যাদি নিয়ে। আমরা আগেই বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি নাই, গণভোটের কোনো আইনি ভিত্তি নাই
১ দিন আগে