
লন্ডনে ডরচেস্টার হোটেলে আজ শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ বলে জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, এই বৈঠক নির্বাচনের আস্থাপূর্ণ পরিবেশ তৈরিতে সহায়ক হবে।
জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের আস্থাপূর্ণ পরিবেশ তৈরি হলে এবং সময়সীমা-সংক্রান্ত অনিশ্চয়তা দূর হলে সংস্কারে মনোযোগ দেওয়া সম্ভব হবে। এতে সবার ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি হবে এবং বিচারপ্রক্রিয়া যে দৃশ্যমান হয়েছে, তা আরও ত্বরান্বিত হবে।
সাকি আজকের পত্রিকাকে বলেন, তারেক রহমান দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন, তাঁর সঙ্গে প্রত্যক্ষ বৈঠক রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ের প্রশ্নে আরও ইতিবাচক প্রভাব পড়বে।
নির্বাচন এপ্রিলে বাস্তবসম্মত নয়—এমনটা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুরুতেই বলা হয়েছিল উল্লেখ করে সাকি বলেন, ‘প্রধান উপদেষ্টাকে আমরা বলেছিলাম, তাঁর ঘোষিত ডিসেম্বর টু জুনের মধ্যে রমজানের আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করা বাস্তবসম্মত। পরের সময়টা নির্বাচনের উপযোগী না।’

ঠাকুরগাঁও-১ আসনে দলের প্রার্থী কে হচ্ছেন, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে এই সিদ্ধান্ত এখনই জানাতে চান না দলটির নীতিনির্ধারকেরা। আজ শুক্রবার রাতে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও দেশে ফিরতে পারেন। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ফেরার পর সরকার কী পদক্ষেপ নেবে, তা সরকারের বিষয়।
২ ঘণ্টা আগে
জাতীয় ঐকমত্য ও গণভোটের গণরায়ের ভিত্তিতে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। সংসদের ছয় মাসেও এ পরিষদ গঠন না হওয়া এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী আইন প্রণয়নের প্রতিবাদে আয়োজিত গণসমাবেশে...
২ ঘণ্টা আগে
‘গণতন্ত্র তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়, মানবাধিকারও তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন। যদি নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হন, আমরা বিশ্বাস করি, তারেক রহমান শেখ হাসিনার মতো স্বৈরাচার হওয়ার বহু আগেই এ দেশের জনগণ রাজপথ প্রকম্পিত করবে এবং তারেক রহমান...
৩ ঘণ্টা আগে