শারীরিক অসুস্থতা পারিবারিক কারণ দেখিয়ে সিলেট-১ আসন থেকে নিজের স্বতন্ত্র হিসেবে জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। আজ রোববার বিকেল ৪টা পর্যন্ত তিনসহ ছয়জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। তিনি জানান, শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে আজ (রোববার) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন মিসবাহ উদ্দিন সিরাজ।
এ সময় মিসবাহের স্ত্রী ছাড়াও তাঁর সঙ্গে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
তবে জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রত্যাহারপত্র জমাদানকালে সাংবাদিকদের জানান, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন দাখিল করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দলের প্রতি সমর্থন দিয়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি।
মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট-১ ও ৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু কোনো আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
ওই আসন থেকে দলীয় মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। মিসবাহ সিরাজ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ধারণা করা হচ্ছিল ড. মোমেন ও মিসবাহ সিরাজের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু মিসবাহ সিরাজ সরে দাঁড়ানোতে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থানে রয়েছেন ড. মোমেন।
মনোনয়ন প্রত্যাহার করা অন্যান্য প্রার্থীদের মধ্যে জাকের পার্টির তিনজন, তৃণমূল বিএনপির একজন ও দুজন স্বতন্ত্র প্রার্থী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ায় বুধবার (২২ জুলাই) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। দল থেকে বহিষ্কারের পরে তাঁর সংসদ সদস্যের পদের কী হবে তা নিয়ে চলছে নানান আলোচনা।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ট্র্যাজেডির দুই দশকেরও বেশি সময় পরও ঘটনার বিচার নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। সংগঠনটি অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্য উদ্ঘাটন, অভিযোগের সঙ্গে জড়িত পুলিশ সদস্য, তৎকালীন...
৪ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির অনেক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃত এই নেতাদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বহিষ্কৃতদের বড় অংশই এখনো নিজেদের বিএনপির অংশই মনে করে এবং সে অনুযায়ী দলের পাশে থাকার চেষ্টা করে।
১৫ ঘণ্টা আগে
বর্তমান সরকারের উদ্দেশ করে এনসিপির যুগ্ম সদস্যসচিব সারোয়ার তুষার বলেন, বাংলাদেশের মানুষ সংস্কার চায়, দেশের পরিবর্তন চায়। গণভোট ও সংস্কারের পক্ষে মানুষের যে আবেগ তারা সেটিকে পেছন থেকে ছুরিকাঘাত করছে এবং আত্মসাৎ করেছে। এখন তারা বলছে গণভোট অসাংবিধানিক।
১৭ ঘণ্টা আগে