
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। আজ শনিবার সকালে রাজধানীর গুলশান-২ এ জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে সাংগঠনিক কর্মসূচি জোরদারেরও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সভায় সূচনা বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার।
জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসিডিয়াম সভায় ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর রাজধানী ঢাকা শহরসহ সারা দেশে জাতীয় পার্টির নেতা কর্মী, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী ও নিরীহ সাধারণ মানুষের নামে মিথ্যা ও হয়রানিমূলক হত্যাসহ যে সব মামলা হয়েছে, সেগুলো দ্রুত প্রত্যাহারে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানান আনিসুল ইসলাম মাহমুদ।
সভাপতির বক্তব্যে তিনি দেশের জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সারা দেশে শিশুদের হামের টিকা দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্যে এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে অবশ্যই দেশের মানুষ আবারও জাতীয় পার্টির রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। তবে তার আগে দলকে ঐক্যবদ্ধ ভাবে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।
এ সময় তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড সহ চাঁদাবাজি বন্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ।
প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী নাসরিন জাহান রত্না, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, নাজমা আক্তার, আরিফুর রহমান খান, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সরদার শাজাহান, জাহাঙ্গীর হোসেন মানিক, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, নুরুল ইসলাম ওমর, আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান, শাহ জামাল রানা, শেখ মাতলুব হোসেন লিয়ন, নাজনীন সুলতানা, এইচ এম গোলাম রেজা উপস্থিত ছিলেন।

বিদেশি ঋণ-সহায়তা এই জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১৩ মিনিট আগে
ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ এই মন্তব্য করেন।
৩ ঘণ্টা আগে
তিনি বলেন, এবারের প্রত্যাশা অত্যন্ত বেশি এই কারণে যে, দীর্ঘ ১৬/১৭ বছর এক ভয়ানক দুর্বিষহ পরিস্থিতি অতিক্রম করে আজকে এই জায়গায় উপনীত হয়েছে। একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। ১৬ বছরের লড়াইয়ের পর গণতান্ত্রিক চর্চার যে পরিবেশটি পাওয়া গেছে সেটির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আজ শুক্রবার মাগরিবের বিরতির আগে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’ অনুমোদন নিয়ে বিতর্কের সূচনা হয়। অধ্যাদেশটি হুবহু অনুমোদনের সুপারিশ করেছিল জাতীয় সংসদের বিশেষ কমিটি।
২১ ঘণ্টা আগে