
গুজব ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ডাকসুর সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিকসহ সহযোগীদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনের নেতারা।
আজ রোববার বেলা ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এই দাবিতে স্মারকলিপি দিয়ে তাঁর কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন ছাত্র সংগঠনটি।
সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করি। সরকারে যে-ই থাকুক না কেন, প্রশাসনের ভূমিকা হওয়া উচিত সবার জন্য সমান।’ এ সময় রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন অভিযোগ করেন, ‘শিবিরের গুপ্ত রাজনীতির কারণেই আজ ঢাবি ক্যাম্পাস উত্তপ্ত। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ভুয়া আইডির মাধ্যমে ছাত্রদলের বিরুদ্ধে ধারাবাহিক প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা করে না।’
এ দিকে সংগঠনটির দেওয়া স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে উসকানিমূলক, অশালীন ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে ক্যাম্পাসে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে। এতে ছাত্রদলের নেতা–কর্মী, বিশেষ করে নারী নেত্রীদের লক্ষ্য করে কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।
এতে আরও উল্লেখ করা হয়, এসব কর্মকাণ্ডের সঙ্গে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ফয়সাল উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্নাহ এবং ডাকসুর ভিপি মো. আবু সাদিকের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ‘DU Insider’, ‘ঢাবি কণ্ঠস্বর’ (বর্তমানে Daily DUCSU) এবং ‘DU Observer’ (বর্তমানে Voice of Gen Z) নামের কয়েকটি ফেসবুক গ্রুপ ও পেজ থেকে নিয়মিত অপতথ্য প্রচার করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এসব ফেসবুক গ্রুপ ও পেজ স্থায়ীভাবে বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারের কাছে চারটি প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রশ্ন তোলেন।
৫ ঘণ্টা আগে
মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর, তার ভয়াবহ নিদর্শন। রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। এভাবে একটি দেশ চলতে পারে না। খোদ রাজধানীর বুকে চর দখলের মতো একটি...
৭ ঘণ্টা আগে
কোনো উদ্যোগ ভালো না লাগলে তার বিকল্প পরিকল্পনা দেওয়া উচিত। আপনি এর চেয়ে ভালো পরিকল্পনা দেন, বলেন—এটা না করে এটা করলে আরও ভালো হয়। কিন্তু সেটা না করে সমালোচনা করায় তো কিছু লাভ হবে না। দেশটা সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে...
৭ ঘণ্টা আগে
ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কূট-তৎপরতা জনগণ সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে।
৯ ঘণ্টা আগে