
ভোটার স্থানান্তরের তথ্য নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গত এক থেকে দেড় বছরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য ভোটার স্থানান্তরিত হয়েছে। বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছেন, যেটা অস্বাভাবিক।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন নজরুল ইসলাম খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকটি বিষয়ে অভিযোগ নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল।
পরে বৈঠকে আলোচনার বিষয়াবলি সাংবাদিকদের সামনে তুলে ধরেন নজরুল ইসলাম খান। তিনি জানান, ভোটার স্থানান্তরের বিষয়টি তাঁরা তুলে ধরেছেন। এ বিষয়ে ইসি বলেছে, এ রকম বেশি হয়নি। কোনো আসনে দু-তিন হাজারের বেশি স্থানান্তরিত হননি। তবে বিএনপি ইসির এ কথায় সন্তুষ্ট হতে পারেনি।
নজরুল ইসলাম খান বলেন, তাঁরা নিশ্চিত জানেন, প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার স্থানান্তরিত হয়েছেন। যাঁরা ইসিকে এ-সংক্রান্ত তথ্য সরবরাহ করেছেন, তাঁরা সঠিক তথ্য দেননি। বিএনপি ইসির কাছে আসনভিত্তিক ভোটার স্থানান্তরের তথ্য জানতে চেয়েছে।
বিভিন্ন জায়গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, কেউ কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করতে ধর্মীয় আবেগ ও বিশ্বাসকে আঘাত করছেন। কিন্তু ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না।
কোনো কোনো দলের পক্ষ থেকে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার নামে একটা শান্তি কমিটি গঠন করার কথা শোনা যাচ্ছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ‘শান্তি কমিটি শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ; যদিও আমরা শান্তিবাদী মানুষ। নির্বাচন কমিশন বলেছে, তাদের এ সম্পর্কে জানা নেই।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, এবার দেশি ৮১টি সংস্থার ৫৫ হাজারের বেশি পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে ইসি। এগুলোর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান আছে, তেমন পরিচিত নয়। কারও বিরুদ্ধে বিএনপির অভিযোগ নেই। তাঁরা জানতে চেয়েছেন, ইসি বিষয়টা গভীরভাবে বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে, নাকি সাধারণ প্রক্রিয়ায় হয়েছে। ইসি বলেছে, তারা বিষয়টি পর্যালোচনা করবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশিত একটি পোস্ট গতকাল শনিবার বিকেলে আপলোড হয়। ওই পোস্টে কর্মজীবী নারীদের সম্পর্কে ‘অসম্মানজনক’ মন্তব্য থাকায় ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য
৪ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, ‘জামায়াত আমিরের এক্স পোস্ট নারীবিদ্বেষী। সত্য হলে আমরা নিন্দা জানাচ্ছি। এর আগেও তাদের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। জামায়াত বরাবরই নারীবিদ্বেষী। তারা বিভিন্ন সময়ে নারীদের ছোট করে কথা বলে আসছে।
৫ ঘণ্টা আগে
শেরপুরে জামায়াত নেতা নিহত রেজাউল করিমের শিশুসন্তানকে কোলে নিয়ে তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ (১ ফেব্রুয়ারি) রোববার বেলা সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকায় নিহত রেজাউল করিমের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন।
৭ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বড় ধরনের সাইবার হামলা হয়েছে বলের দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এই হ্যাকিংয়ের মাধ্যমে আমিরের অ্যাকাউন্ট থেকে নারী নেতৃত্ব ও নারীদের বিষয়ে একটি ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ পোস্ট প্রচার করা হয়েছে বলে বিবৃতি দিয়েছে জামায়াত।
৯ ঘণ্টা আগে