
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বড় ধরনের সাইবার হামলা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এই হ্যাকিংয়ের মাধ্যমে আমিরের অ্যাকাউন্ট থেকে নারী নেতৃত্ব ও নারীদের বিষয়ে একটি ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ পোস্ট প্রচার করা হয়েছে বলে বিবৃতি দিয়েছে জামায়াত।
আজ রোববার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবাইর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জামায়াতের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিমের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সুপরিকল্পিত ও সমন্বিত পদ্ধতি ব্যবহার করে সাইবার হামলাকারীরা সাময়িকভাবে আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই আমিরের নাম ব্যবহার করে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নজরে আসার পরপরই জামায়াতের সাইবার টিম দ্রুত পদক্ষেপ নেয় এবং বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। এর ফলে অন্যান্য প্ল্যাটফর্ম ও অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
ছড়িয়ে পড়া পোস্টটি নিয়ে জামায়াত জানিয়েছে, ওই বিতর্কিত বক্তব্য বা কনটেন্ট শফিকুর রহমানের নিজস্ব কোনো বক্তব্য, মতামত বা অবস্থান নয়। এটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা একটি সাইবার হামলার ফসল এবং এটি জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি অপচেষ্টা মাত্র।
জামায়াতের পক্ষ থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অফিশিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই না করে যেন কোনো কনটেন্ট শেয়ার করা না হয়। যেকোনো বিভ্রান্তি এড়াতে দলের মূল প্রচারমাধ্যমগুলোর ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছে জামায়াত।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারের কাছে চারটি প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রশ্ন তোলেন।
৫ ঘণ্টা আগে
মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর, তার ভয়াবহ নিদর্শন। রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। এভাবে একটি দেশ চলতে পারে না। খোদ রাজধানীর বুকে চর দখলের মতো একটি...
৭ ঘণ্টা আগে
কোনো উদ্যোগ ভালো না লাগলে তার বিকল্প পরিকল্পনা দেওয়া উচিত। আপনি এর চেয়ে ভালো পরিকল্পনা দেন, বলেন—এটা না করে এটা করলে আরও ভালো হয়। কিন্তু সেটা না করে সমালোচনা করায় তো কিছু লাভ হবে না। দেশটা সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে...
৮ ঘণ্টা আগে
ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কূট-তৎপরতা জনগণ সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে।
১০ ঘণ্টা আগে