Ajker Patrika

চাঁদাবাজরা মৌচাক ভেবে ভিমরুলের চাকেও ঢিল ছোড়ে: সালমান ইস্যুতে জামায়াত আমির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১২
চাঁদাবাজরা মৌচাক ভেবে ভিমরুলের চাকেও ঢিল ছোড়ে: সালমান ইস্যুতে জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমিরের ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক থেকে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের একটি ভিডিও শেয়ার করে প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজেরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’

আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা বলেন শফিকুর রহমান।

ফেসবুকের ওই পোস্টে কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন—এমন প্রশ্ন রাখেন জামায়াত আমির। তাঁরা ভাষায়, ‘একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’

পাঠকদের সুবিধার্থে পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।

মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।

কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত