সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বাদ দেওয়া এবং ভাইভায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী।
আজ রোববার সংগঠনটির সভাপতি শাহরিয়ার খন্দকার আলিফ ও সাধারণ সম্পাদক তৈয়ব ইসলাম এক যৌথ বিবৃতিতে এসব সিদ্ধান্তকে প্রশাসন ও রাষ্ট্রীয় কাঠামোকে দলীয়করণের প্রক্রিয়ার অংশ বলে দাবি করেন।
বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। দীর্ঘ আট মাস অপেক্ষার পর গত ২৩ সেপ্টেম্বর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রায় দেড় হাজার প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে বাদ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কারণ বা প্রমাণ ছাড়া প্রার্থীদের বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।
বিবৃতিতে আরও দাবি করা হয়, ভাইভা নম্বর ৪০০ শতাংশ বৃদ্ধি এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ক্ষমতা সংকুচিত করে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার উদ্যোগও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দলীয় প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে।
বিবৃতিতে বলা হয়, ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে বিশেষ কোনো পরিবর্তন আনা হয়নি। মিডিয়া হাউসের নিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক জায়গাগুলোতে রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।’
এতে দাবি করা হয়, চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন ও ভাইভা মার্কস বাড়ানোর মাধ্যমে সরকার স্বজনপ্রীতি ও দলীয়করণের সুযোগ তৈরি করছে এবং এর মাধ্যমে এ প্রক্রিয়াকে আইনি বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বিবৃতিতে কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের প্রসঙ্গ তুলে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, লিখিত পরীক্ষায় পাস করার পরপরই তিনি প্রার্থীদের তাঁর কাছে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে বলেছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘কোন কাঠামো বা নীতিমালার ভিত্তিতে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত চাকরিপ্রত্যাশীদের বাতিল করা হলো এবং কোন কাঠামোর ওপর ভিত্তি করে ভাইভা বোর্ডে নম্বর দেওয়া হবে, তা এখানে স্পষ্ট নয়।’ এতে শিক্ষার্থীদের ভোগান্তি বাড়বে এবং যোগ্য ও মেধাবী প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাধাগ্রস্ত হবে বলেও দাবি করেন তারা।
ছাত্রসমাজের সঙ্গে এ ধরনের সিদ্ধান্ত অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিএনপি সরকারকে স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, অন্যথায় সরকারও আওয়ামী লীগের মতো একই পথে এগোবে।

‘এটার যদি আপনারা কোনো ধরনের বিচার ও ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে না নেন, তাহলে আমরা মনে করব—এটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই অবগত আছেন এবং সবাই এটার ভাগ পাবেন। রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না। ধ্বংসস্তূপের মধ্যেই মা ও শিশুদের চিকিৎসা দেবেন স্বাস্থ্যকর্মীরা...
১ ঘণ্টা আগে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আমরা যে স্বস্তির ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নগুলো হারাতে বসেছি।’
১ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) নেতারা। বৈঠকে প্যাকেজিং খাতের সমস্যা সমাধানে সংসদে কথা বলার আশ্বাস দিয়েছেন শফিকুর রহমান।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে রেখে অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে। ওই ২৭ জনের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
৪ ঘণ্টা আগে