
‘সকল ক্ষমতা জনগণের’—এই দর্শনকে সামনে রেখে রাজনৈতিক প্ল্যাটফর্ম গণবিপ্লবী উদ্যোগের ৩৬ সদস্যের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক আরিফ সোহেল, বাকি ৩৫ জন সংগঠক।
গণবিপ্লবী উদ্যোগের বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটির মেয়াদ হবে ঘোষণার দিন থেকে দুই মাস। এই দুই মাসের মধ্যে প্রস্তুতি কমিটি গণবিপ্লবী উদ্যোগের গঠনতন্ত্র প্রণয়ন করবে। গঠনতন্ত্র তৈরির ক্ষেত্রে জনগণ, প্রকৃতি, স্থানীয় সমাজ, ন্যায় ও নৈতিকতা এবং স্বশাসনকে পাঁচটি মৌলিক ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে।
কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির ৩৫ সংগঠক হলেন অদিতি, আজাদ খান ভাসানী, আজহারুল হক লিংকন, আব্দুল্লাহ আল সোহানুর ইসলাম সোহান, আব্দুল্লাহ সালেহীন অয়ন, আব্দুস সামাদ আজিজ, আবির হাসান, আমিনুল হুদা আমান, আসিফ নেহাল, ইমতিয়াজ রাকিবুল, উম্মে খায়ের ঈদি, কবির আলমগীর, খন্দকার নিয়াজ রহমান, খান মুহাম্মদ মুরসালীন, জার্জীস আহমেদ, তানজিনা তাম্মিম হাপসা, তাপসী রাবেয়া, নাহিদ ইসলাম, ফারজানা আক্তার চারুলতা, ফারহাদ আলম ভূইয়া, মাসুম সরকার রাজা, মাহাথির মেসুত হিমেল, মিশু আলী সুহাস, মো. আশিকুর রহমান খান, মো. তানভীর হাসান, মো. মাস্উদুজ্জামান, মো. রাকিবুল হাসান ইমন, মোহাম্মদ ফাহিম আহম্মেদ, মোহাম্মদ মাজেদুর রহমান, রাঈদ হাসান, রোকন শেখ, লিখন ইসলাম, শিবলী মোস্তফা খান, সাখাওয়াত হোসেইন তুরাগ ও সুমাইয়াহ রহমান।
জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী ঐক্য করার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী কয়েকজন নেতা ‘গণবিপ্লবী উদ্যোগ’ গঠন করেন। গত ১০ ফেব্রুয়ারি সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ করে।
আরও পড়ুন:

মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজেরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন...
৪১ মিনিট আগে
২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। দীর্ঘ আট মাস অপেক্ষার পর ২৩ সেপ্টেম্বর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রায় দেড় হাজার প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে বাদ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কারণ বা প্রমাণ ছাড়া প্রার্থীদের বাদ দেওয়া
১ ঘণ্টা আগে
‘এটার যদি আপনারা কোনো ধরনের বিচার ও ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে না নেন, তাহলে আমরা মনে করব—এটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই অবগত আছেন এবং সবাই এটার ভাগ পাবেন। রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না। ধ্বংসস্তূপের মধ্যেই মা ও শিশুদের চিকিৎসা দেবেন স্বাস্থ্যকর্মীরা...
২ ঘণ্টা আগে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আমরা যে স্বস্তির ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নগুলো হারাতে বসেছি।’
২ ঘণ্টা আগে