Ajker Patrika

বিভিন্ন দলের শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

  • বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
  • জামায়াত আমির শফিকুর রহমান মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে।
‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিভিন্ন দলের শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আজ নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। ইতিমধ্যে দল ও সংশ্লিষ্ট সূত্রগুলো তাদের নেতাদের ভোটকেন্দ্রের তথ্য প্রকাশ করেছে।

বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, দলটির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার কথা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, দলটির আমির ডা. শফিকুর রহমান রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে সকাল ৮টায় ভোট দিতে যাবেন। আর দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকাল ৮টার দিকে খুলনার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডার বেরাইদ (ফকিরখালী রোডের মাথা) এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন। দলের সদস্যসচিব আখতার হোসেনের নিজ এলাকা রংপুরের কাউনিয়ার ভায়েরহাট (টেপা মধুপুর) কেন্দ্রে ভোট দেওয়ার কথা।

আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ভোট দেবেন বরিশালের চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রে। দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বরিশাল সিটি করপোরেশনের রূপাতলী লালার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার কথা।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সকাল ৮টায় মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁঞা মঞ্জু ফেনীর শর্শদি উত্তর খানেবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেবেন। এ ছাড়া ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার রাজধানীর খিলগাঁও তালতলার প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত