ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচারসংক্রান্ত সংবাদে মূলধারার গণমাধ্যমে ভারসাম্যহীনতার চিত্র উঠে এসেছে ‘মিডিয়া ওয়াচ বাংলাদেশ’-এর বিশ্লেষণে। এতে দেখা গেছে, প্রচারণা সংবাদে জামায়াতে ইসলামীর তুলনায় বিএনপি উল্লেখযোগ্যভাবে বেশি কভারেজ পেয়েছে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। ‘নির্বাচনী প্রচারণা সংশ্লিষ্ট সংবাদের তুলনামূলক বিশ্লেষণের ডেটা প্রকাশ’ শীর্ষক অনুষ্ঠানে সংগঠনটির রিসার্চ কো-অর্ডিনেটর প্লাবন তারিক ফলাফল উপস্থাপন করেন।
মিডিয়া ওয়াচ বাংলাদেশের তথ্যমতে, ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৮ দিনের সংবাদ বিশ্লেষণ করে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে ৯টি প্রিন্ট, ৫টি অনলাইন এবং ৭টি ইলেকট্রনিক গণমাধ্যমের কভারেজ অন্তর্ভুক্ত ছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রিন্ট মিডিয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা নিয়ে প্রকাশিত সংবাদের সংখ্যা ৭৪৭টি, যেখানে জামায়াতে ইসলামীর ছিল ৩৬৪টি। একই সময়ে ৯টি পত্রিকায় প্রকাশিত ছবির ক্ষেত্রে বিএনপির ছিল ৬৬৬টি এবং জামায়াতে ইসলামীর ৩৬২টি। অনলাইন গণমাধ্যমে চিত্র আরও স্পষ্ট। ২২ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫টি অনলাইন মাধ্যমে বিএনপির প্রচারণা নিয়ে প্রকাশিত হয়েছে মোট ১ হাজার ৪৯৮টি সংবাদ, আর জামায়াতের ক্ষেত্রে তা ৮২৭টি। ইলেকট্রনিক মিডিয়ায় (টেলিভিশন) সন্ধ্যা ও রাতের প্রধান বুলেটিন বিশ্লেষণে দেখা গেছে, বিএনপির গড় প্রচার ১০৫ মিনিট, যেখানে জামায়াতের ৫৪ মিনিট।
বিশ্লেষণে প্রিন্ট গণমাধ্যমগুলো হলো—প্রথম আলো, দ্য ডেইলি স্টার, কালের কণ্ঠ, আমার দেশ, সমকাল, ইত্তেফাক, যুগান্তর, ইনকিলাব ও নয়াদিগন্ত। ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে রয়েছে যমুনা টেলিভিশন, সময় টিভি, বিটিভি, নিউজ ২৪, চ্যানেল ২৪, বাংলা ভিশন ও ডিবিসি (আংশিক)। অনলাইন মিডিয়ার তালিকায় ছিল বাসস বাংলা, বিডিনিউজ ২৪, ঢাকা পোস্ট, বাংলা ট্রিবিউন ও জাগো নিউজ।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্লাবন তারিক বলেন, ‘কোনো গণমাধ্যমকে দোষারোপ করার জন্য আমরা এটি করিনি। আমাদের এই পরিমাণগত বিশ্লেষণ থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে নির্বাচনী প্রচারণা কভারেজে অধিকাংশ গণমাধ্যম ভারসাম্য রাখতে পারেনি।’

রাজশাহী বিভাগের ৩৯টি ও যশোর জেলার ছয়টি আসনে ভোটারদের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সবগুলো ভোটকেন্দ্র পোলিং এজেন্ট দিতে পারেননি স্বতন্ত্র ও ছোট দলগুলোর প্রার্থীরা। এর কারণ হিসেবে অর্থসংকট ও সাংগঠনিক দুর্বলতার কথা জানিয়েছেন দলগুলোর নেতা ও প্রার্থীরা।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আজ নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। ইতিমধ্যে দল ও সংশ্লিষ্ট সূত্রগুলো তাদের নেতাদের ভোটকেন্দ্রের তথ্য প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে
নির্বাচনের আগের রাতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ১২৭টি অভিযোগ সামনে এনেছে বিএনপি। আজ বুধবার রাতে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
২ ঘণ্টা আগে
নরসিংদী-২ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা গোলাম সারোয়ার (সারোয়ার তুষার) কদিন ধরে অভিযোগ করে এসেছেন তাঁর আসনে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে নামা প্রার্থী আমজাদ হোসাইনকে নিয়ে। তাঁর অভিযোগ, শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার না করা...
২ ঘণ্টা আগে