
নির্বাচনের আগের রাতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ১২৭টি অভিযোগ সামনে এনেছে বিএনপি। আজ বুধবার রাতে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, ‘বহু বছর পর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনের জন্য আমরা অনেক লড়াই করেছি। আমাদের বহু সাথি জীবন দিয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে আমাদের সাথিরা-সন্তানেরাও জীবন দিয়েছে। সেই নির্বাচন আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে। আমরা খুব আন্তরিকভাবে আশা করছিলাম, যারা এ লড়াইয়ে যুক্ত ছিলাম, নির্বাচনে মূলত তারাই অংশগ্রহণ করছে। ফলে আমাদের সাথিদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাই শান্তিপূর্ণভাবে, আন্তরিকতার সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে এ নির্বাচনে যুক্ত থাকবেন।’
নজরুল ইসলাম খান বলেন, ‘বিজয়ের আকাঙ্ক্ষা তো সবারই থাকে; কিন্তু সে আকাঙ্ক্ষা পূরণের জন্য অনৈতিক পথ গ্রহণ করা, বেআইনি পথ গ্রহণ করা, এটা কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে সারা দিনে যেসব তথ্য-উপাত্ত আমরা পেয়েছি, তাতে আমরা খুবই মর্মাহত। প্রায় ১২৭টি বিষয় আমাদের সামনে এসেছে। এর বাইরে আরও আছে, সবগুলো আমরা দেখতেও পারিনি। এগুলো আমাদের হতাশ করে।’
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আরও বলেন, ‘সৈয়দপুর বিমানবন্দরে জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা উদ্ধার; তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটা তাঁর ব্যবসার টাকা। কিন্তু তিনি কোনো ব্যবসায়ী নন। তাঁর ইনকাম ট্যাক্স রিটার্ন অনুযায়ী, তাঁর বার্ষিক উপার্জন চার লাখ টাকার কিছু বেশি। নীতিকথা ও সৎ কথা যাঁরা সব সময় বলেন, তাঁদের দলের নেতার এমন আচরণ দুঃখজনক।’
বিএনপির এ নেতা বলেন, ‘পাঁচ লাখ কেন, পাঁচ কোটি টাকা বহন করাও কোনো ইস্যু না, নির্বাচন কমিশন সচিবের এমন বক্তব্য মিসকোট করা হয়েছে। নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধিদলের কাছে এসব কথা বলেন ইসি সচিব। গণমাধ্যমেও এসব কথা বলেছেন তিনি।’

রাজশাহী বিভাগের ৩৯টি ও যশোর জেলার ছয়টি আসনে ভোটারদের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সবগুলো ভোটকেন্দ্র পোলিং এজেন্ট দিতে পারেননি স্বতন্ত্র ও ছোট দলগুলোর প্রার্থীরা। এর কারণ হিসেবে অর্থসংকট ও সাংগঠনিক দুর্বলতার কথা জানিয়েছেন দলগুলোর নেতা ও প্রার্থীরা।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচারসংক্রান্ত সংবাদে মূলধারার গণমাধ্যমে ভারসাম্যহীনতার চিত্র উঠে এসেছে ‘মিডিয়া ওয়াচ বাংলাদেশ’-এর বিশ্লেষণে। এতে দেখা গেছে, প্রচারণা সংবাদে জামায়াতে ইসলামীর তুলনায় বিএনপি উল্লেখযোগ্যভাবে বেশি কভারেজ পেয়েছে।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আজ নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। ইতিমধ্যে দল ও সংশ্লিষ্ট সূত্রগুলো তাদের নেতাদের ভোটকেন্দ্রের তথ্য প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে
নরসিংদী-২ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা গোলাম সারোয়ার (সারোয়ার তুষার) কদিন ধরে অভিযোগ করে এসেছেন তাঁর আসনে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে নামা প্রার্থী আমজাদ হোসাইনকে নিয়ে। তাঁর অভিযোগ, শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার না করা...
২ ঘণ্টা আগে