
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে বলেছেন, ‘তেল-বিদ্যুতের এই বর্ধিত মূল্য প্রত্যাহার না করে যদি জনগণের জীবনমানের উন্নয়নে সাহায্য না করেন, জনগণের রুদ্ররোষে পড়ার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আপনার।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্টনে বাইতুল মোকাররমের উত্তর গেটে ‘দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এই অপরিণামদর্শী যাত্রা থেকে থামুন। অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন। জনগণের জীবনে স্বস্তি দেন। তা না হলে কি পরিণতি হয়, তা বাংলাদেশের মানুষের কাছে জুলুম অত্যাচারী দলীয়করণের পরিণতির ওয়াজ-ওসিয়ত আর করা লাগবে না। পেছনে তাকালেই শিক্ষা আপনারা দেখতে পাবেন।’
জামায়াতের এই নেতা বলেন, ‘যদি প্রচেষ্টা চালান সরকারের সকল ভালো কাজে আমরা (জামায়াতে ইসলামী) সাহায্য করব। গঠনমূলক দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। কিন্তু জনস্বার্থবিরোধী অন্যায় কাজ অনাচার-পাপাচার স্বার্থবিরোধী অন্যায় কাজের তীব্র প্রতিবাদ আমরা করব।’
অনুষ্ঠান শেষে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন, বিজয়নগর ও শান্তিনগর হয়ে আবার পল্টনে এসে শেষ করেন।

দুর্বৃত্তরা, পতিত ফ্যাসিস্টরা এবং তাদের সঙ্গে সুর মিলিয়ে যারা কথা বলছে, তারা ডিসেম্বরে সরকার পতনের কথা বলছে। একদিকে ফ্যাসিস্টরা বলছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তির একটি অংশও একই ধরনের কথা বলছে। এসবের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খুঁজে দেখা প্রয়োজন।
১ ঘণ্টা আগে
জনগণের সঙ্গে আলোচনা ও গণশুনানি ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর প্রভাব পরিবহন ব্যয়, গণপরিবহনের ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়ছে। কোনো জিনিসের যদি দাম বৃদ্ধি করতে হয়, সেটা গণশুনানির মাধ্যমে করতে হবে...
৬ ঘণ্টা আগে
‘সকল ক্ষমতা জনগণের’—এই দর্শনকে সামনে রেখে রাজনৈতিক প্ল্যাটফর্ম গণবিপ্লবী উদ্যোগের ৩৬ সদস্যের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক আরিফ সোহেল, বাকি ৩৫ জন সংগঠক...
৭ ঘণ্টা আগে
মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজেরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন...
৭ ঘণ্টা আগে