
ইলেক্টোরাল কলেজ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। যেখানে ইউপি মেম্বার থেকে শুরু করে ৭০ হাজার জনপ্রতিনিধিদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে রাষ্ট্রপতি। তবে স্থানীয় নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় তাহলে জাতীয় ঐক্যমতে কমিশনের এই প্রস্তাবে ঐক্যমত্য পোষণ করবে জামায়াতে ইসলামী।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার মূলতবি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন তাহলে জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাবের সাথে আমরা একমত হব। তবে সেখানে ভোটারদের সাইজ ইউপি মেম্বার পর্যন্ত যাবে নাকি ইউপি চেয়ারম্যান পর্যন্ত সীমিত রাখা হবে, এটা নিয়ে আমরা আলোচনার পক্ষে।
অতীতে যারা ক্ষমতায় থাকেন, স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রতিনিধিরাই বেশি নির্বাচিত হন বলে অভিযোগ তোলেন তাহের। তিনি বলেন, ‘আমরা অতীতে দেখেছি, সরকারের অধীনে নির্বাচন হয় লোকাল গভমেন্ট ইলেকশনে তারাই নির্বাচিত হয় (তাদের প্রতিনিধি)। সুতরাং এখানে ৭০ হাজার বার ৭০ লক্ষ লোকের কোনো ব্যবধান নাই। তাই আমরা বলেছি কেয়ারটেকার সরকারের অধীনে লোকাল গভমেন্ট ইলেকশন (স্থানীয় সরকার নির্বাচন) হতে হবে। যেখানে ফেয়ার (নিরপেক্ষ) ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেকটেড (নির্বাচিত) হবে।
জাতীয় সংবিধানিক কাউন্সিলের বিষয়ে বেশিরভাগ রাজনীতির দলই নীতিগতভাবে ঐক্যমত পোষণ করেছে বলে জানিয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দলই ঐক্যমত্ত পোষণ করেছে নীতিগতভাবে। অন্যান্য মডিউল ও ফাংশনাল বিষয় নিয়ে আলোচনা শেষ হয়নি।
তিনি বলেন, যে সব বিষয়ে দ্বিমত থাকবে এ বিষয়গুলো নোটসহ গণভোটের জন্য দিয়ে দেওয়া উচিত হবে। জনগনই এসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।
তিনি বলেন, আমরা আশা করি এখানে আমরা সবাই যে কমিটমেন্ট (মতামত) দিচ্ছি এবং জুলাই চার্টার (সনদ) হবে, আমরা সেখানে সিগনেচার (সাক্ষর) করবো। যারাই ক্ষমতায় যাবেন। আমরা যাই বা অন্য কেউ যায় আমরা এই কমিটমেন্ট রক্ষা করবো।

জুলাই সনদ অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার...
২ ঘণ্টা আগে
দলের জনপ্রিয়তা বাড়াতে এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে বড় রাজনৈতিক দলগুলোর বঞ্চিত, কোণঠাসা ও নিষ্ক্রিয় নেতাদের টানতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বড় দলগুলোর ক্ষুব্ধ, অসন্তুষ্ট নেতাদের এনসিপিতে ভেড়ানোর এই চেষ্টা চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...
৯ ঘণ্টা আগে
রামগঞ্জ-লক্ষ্মীপুর এলাকার উন্নয়নের জন্য চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও সাহায্য পাননি বলে অভিযোগ করেছেন বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ জানান তিনি।
১৭ ঘণ্টা আগে
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের বিশেষ আমন্ত্রণে দেশটিতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশে যাত্রা শুরু করেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।
১৭ ঘণ্টা আগে