
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটেনি বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার কথা জানিয়ে জাহিদ হোসেন বলেন, ‘উনি (খালেদা জিয়া) যে অবস্থায় ছিলেন, সেই অবস্থার তুলনায় আজকে অনেকটা বেশি স্থিতিশীল রয়েছে। উনার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে। আজকেও তাঁর একটা ছোট অস্ত্রোপচার হয়েছে এবং তিনি সেটা গ্রহণ করতে পেরেছেন।’
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের (সিসিইউ) কেবিনে তাঁর চিকিৎসা চলছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য তাঁর পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চেয়েছেন জাহিদ হোসেন।

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার দেওয়া এক শোক বিবৃতিতে তিনি জানান, দুপুরে সংঘটিত এ দুর্ঘটনায় তিনজন নারীসহ পাঁচজনের মর্মান্তিক
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, ভোটের আগে সংস্কারের নানা প্রতিশ্রুতি দিলেও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার সেসব প্রতিশ্রুতি থেকে সরে গেছে এবং অতীতের সব ওয়াদা ভুলে গেছে। আজ শনিবার রাজধানীর পীরেরবাগ এলাকায় জামায়াতের ঢাকা মহানগর
১ ঘণ্টা আগে
সরকারকে গণভোটের ফলাফল মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোট শরিক জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংসদীয় স্বৈরতন্ত্র। যেখানে ছোট রায় বড় রায়কে গিলে খেয়ে ফেলতে চাচ্ছে।’ জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আজ শনিবার ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ: আইনি ও রাজনৈতিক...
৪ ঘণ্টা আগে