নেতা–কর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো উসকানির ফাঁদে পা না দিয়ে জনগণের আস্থা অর্জন করতে বলা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পোস্টে বলা হয়েছে, প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিশিয়াল ই–মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
নেতা–কর্মীদের উদ্দেশে বলা হয়েছে, আওয়ামী লীগকে জনগণের আস্থা অর্জন করতে হবে। কোনো ধরনের উসকানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে উল্লেখ করে সেসব ঘটনার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে নেতা–কর্মীদের প্রচার করতে বলা হয়েছে।
বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছে সব হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত এই কমিটি দলের নির্দেশে বিলুপ্ত করা হয়...
২ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
৬ ঘণ্টা আগে
‘আমরা যখন আমেরিকার উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখা গেল, বাংলাদেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো। আমি ঘটেছে বলব না, আপনারা বুঝে নেবেন। পরে স্বনামধন্য অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও অন্যান্য মিডিয়া সেসব সূত্র ধরে খবরগুলো বড় আকারে পরিবেশন করে...
৭ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুব বাঙালি। একই সঙ্গে সিটি করপোরেশনের গাড়ি পোড়ানোর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং হকারদের প্রতিনিধিত্বমূলক পুনর্বাসনের দাবি জানিয়েছে সংগঠনটি...
৮ ঘণ্টা আগে