
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে তাঁর পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবারও যে আবেদন করা হয়েছে, তাতে আইনি মতামত নিতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সচিবালয়ে আজ বুধবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান। তিনি বলেন, ‘ওনাদের একটা পত্র আমরা পেয়েছি। এটা পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি। তাদের পরীক্ষা-নিরীক্ষান্তে যে পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে সেখানে পাঠাব আমরা।’
দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। খালেদা জিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে একই প্রক্রিয়ায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। এর মধ্যে তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন করা হলে সরকার তা প্রত্যাখ্যান করেছে।
আগের প্রক্রিয়া অনুসরণ করে খালেদা জিয়াকে মুক্তি দিতে তাঁর ভাই শামীম এস্কান্দর সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছেন। আগামী ২৪ মার্চ খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ শেষ হবে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। আজ মঙ্গলবার শফিকুর রহমানের সংসদ ভবনস্থ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৬ মিনিট আগে
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত সাংবাদিকদের সুচিকিৎসার দাবি জানান।
১ ঘণ্টা আগে
রিজভী দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও বিএনপির জোট সরকার গত চার মাসে কোনো গুম, ক্রসফায়ার বা মিথ্যা মামলার ঘটনা ঘটায়নি। শুধু দুষ্কৃতকারী ও সামাজিক অপরাধীদের ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি।
৩ ঘণ্টা আগে
অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা পর্যায়ে এ কর্মসূচি পালন করবেন সংগঠনটির নেতাকর্মীরা।
২০ ঘণ্টা আগে