
বিএনপির নেতা-কর্মীদের ফ্যাসিবাদী শাসনামলের মতো আচরণ না করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপির নেতা-কর্মীদের সহনশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে। সাধারণ মানুষের পাশে থাকতে হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।
আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রাজনীতি করে রাতারাতি বড়লোক হওয়া কিংবা ব্যক্তিগত সুবিধা নেওয়া বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের লক্ষ্য হতে পারে না। বিএনপির নেতা-কর্মীরা মানুষের জায়গা দখল বা লুটপাটের মতো কর্মকাণ্ডে জড়াবেন না, এমন আচরণ নিশ্চিত করতে হবে। বিএনপির লক্ষ্য শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, ‘কে কোন পদ পেলেন, সেটি বড় বিষয় নয়। সরকারের ভাবমূর্তি ভালো রাখা এবং নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনায় সহযোগিতা করা সবার দায়িত্ব। তৃণমূলের নেতা-কর্মীরাও সরকারের অংশ। তাই প্রত্যেককে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নেতা-কর্মীদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পাহারা ও নজরদারির দায়িত্ব পালন করতে হবে, যাতে কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ডিজেলের সংকট কৃষি উৎপাদনের জন্য উদ্বেগের বিষয়, বিশেষ করে শীতকালীন শাকসবজি, ডাল ও অন্যান্য ফসল উৎপাদনে ডিজেলের প্রয়োজন হয়। বলেন, জ্বালানিসংকটের কারণে একপর্যায়ে রান্নার চুলা জ্বালানো এবং কলকারখানা চালু রাখা কঠিন হয়ে পড়েছিল। সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এই সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশের মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, সে জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নেতা-কর্মীদের জনগণের সঙ্গে থাকতে হবে এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নাশকতার বিষয়ে সতর্ক থাকতে হবে।
স্মরণসভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য ফজলুল হক মিলন। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল উপস্থিত ছিলেন।

ভারতের ভোটার তালিকায় কারচুপি ও ভোটাধিকার হরণের অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলন করছেন ছাত্র-যুবকেরা। সেই আন্দোলন দমনে পুলিশি হয়রানি, দমন-পীড়ন ও গ্রেপ্তার চালানো হচ্ছে। তাঁরা অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর
১৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন চূড়ান্ত হয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি।
১৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে ১৩টি বামপন্থী দলের মোর্চা সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। চুক্তি বাতিল না হলে ‘কঠোর’ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা। একই সঙ্গে রাজধানীর ইনভেস্ট বাংলাদেশ ভবনের সামনে শ
১৯ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত নিখাদ বন্ধু। আজ রোববার সকালে তুরস্ক সফর শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
১ দিন আগে