
বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য ‘ইঙ্গিতপূর্ণ’ এবং ‘উসকানিমূলক’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর রামপুরায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত রিকশাচালক সাগরের পরিবারকে আর্থিক অনুদান দিয়ে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘একটি বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। এটা তাদের দেশের ব্যাপার, তাদের দেশের নিরাপত্তার ব্যাপার।’
রিজভী বলেন, ‘আমাদের উদ্বেগের বিষয়, যা আমাদের আশঙ্কার তৈরি করেছে। উনি (রাজনাথ সিং) বলেছেন রাশিয়া, ইউক্রেন, হামাস ও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশে তো কোনো যুদ্ধ হচ্ছে না এখানে শতাব্দীর সেরা গণ-আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানো হয়েছে। এটা আমাদের নিজের বিষয়। আমাদের ওপর দানব চেপে বসে আমাদের রক্ত চুষে খাচ্ছিল, জনগণের পকেট কেটে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। ছাত্র-জনতা আন্দোলনের মুখে দানব সরকারের প্রধান পালিয়ে গেছে। এখন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি বিদ্যমান।
বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। রাজনাথ সিং রাশিয়া, ইউক্রেন, ইসরাইল, হামাসের সঙ্গে বাংলাদেশের নাম বলা ইঙ্গিতপূর্ণ এবং উসকানিমূলক।’
এ বিষয়ে বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দিতে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দল নিহত রিকশাচালক সাগরের পরিবারের কাছে যায়।
সাগরের পরিবারকে সমবেদনা জানিয়ে রিজভী বলেন, ‘দরিদ্র রিকশাচালক শহীদ সাগরদের রক্তের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছে। তাদের কারণে আজ আমরা মুক্ত, স্বাধীন স্বাভাবিকভাবে কথা বলতে পারছি। তাদের স্মরণ রাখার জন্য আমাদের দল যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়-তখন সকল শহীদের মর্যাদা রক্ষায় যথার্থ পদক্ষেপ গ্রহণ করা হবে।
‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুনসহ আরও অনেকে।

‘আমরা আশা করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখা, ইনসাফ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন...
২১ মিনিট আগে
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে অলংকারিক দায়িত্ব পালন করতে হয়। তবে সংবিধান রাষ্ট্রপতিকে দলীয় বৃত্তের বাইরে থাকতে বাধ্য করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ত্যাগ করেছেন। বিএনপির মহাসচিবের পদ থেকে তাকে পদত্যাগ করতে হয়েছে। এর কারণ হলো, দেশের সর্বজনীন ঐক্যের ও সর
১ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১ ঘণ্টা আগে
গণ-অভ্যুত্থান পরবর্তীতে প্রত্যাশা ছিল যে অংশীদাররা ফ্যাসিবাদের আমলে মজলুম ছিল, তারা সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণ করবে। এখন দেখা যাচ্ছে, জামায়াতে ইসলামীর সরকারে যাওয়ার খায়েশ হয়েছে। এই সরকারের ছয় মাস যেতে না যেতেই সরকারকে নিয়ে বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছে...
২ ঘণ্টা আগে