
দেশের বিভিন্ন স্থানে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি এবং প্রাণহানির ঘটনায় বিগত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, ওই সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতি বিরোধী অবকাঠামো নির্মাণের কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে এবং ব্যাপক প্রাণহানি ঘটেছে।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে হাওরের মাঝখান দিয়ে একটি সড়ক নির্মাণ করা হয়েছিল। এই সড়ক নির্মাণের ফলে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে এবং সামগ্রিক প্রাকৃতিক ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।’
বিএনপির এই নেতা বলেন, কোনো পরিবেশগত সমীক্ষা না করে কেবল রাজনৈতিক বিবেচনায় এবং দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা পাইয়ে দিতেই এ ধরনের আত্মঘাতী প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল, যার খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে।
সুন্দরবনের পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী আরও বলেন, একটি বিশেষ দেশকে খুশি করার হীন উদ্দেশ্যে শেখ হাসিনা সরকার সুন্দরবনের অদূরে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছিল। এর ফলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য এখন চরম হুমকির মুখে পড়েছে।
সংবাদ সম্মেলনে বন্যাকবলিত এলাকার মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন রিজভী। একই সঙ্গে দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তাঁর দেশে ফেরার
৩ ঘণ্টা আগে
ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা তিনটায় রাজধানী শ্যামপুর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর দলমত-নির্বিশেষে জানাজায় সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন
৯ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা...
১০ ঘণ্টা আগে
রিজভী বলেন, বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরও বেশি পাকাপোক্ত করল যে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।
১৫ ঘণ্টা আগে