
জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, শ্রমিকেরা একটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাঁদের পরিশ্রম, ঘাম ও ত্যাগের ওপর দাঁড়িয়ে থাকে শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি। কিন্তু দুঃখজনকভাবে বহু ক্ষেত্রেই শ্রমিকেরা তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন, কর্মক্ষেত্রে নানা ধরনের বৈষম্য, অবিচার ও অনিরাপদ পরিবেশের শিকার হন।
শিমুল বিশ্বাস বলেন, একটি রাষ্ট্রের অর্থনীতি, উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের সঙ্গে শ্রমিকসমাজ গভীরভাবে সম্পর্কিত। সেই শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সোচ্চার থাকবে।
আজ রোববার ময়মনসিংহ শহরে শাহজাহান কমিউনিটি সেন্টারের সূর্যমুখী হলে বিভাগের সব জেলা ও ট্রেড ইউনিয়ন এবং বিভাগীয় কমিটির উদ্যোগে ‘শ্রম পরিস্থিতি ও শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রমিকনেতা আবু সাঈদের সভাপতিত্বে ও আব্দুস সোবাহানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, স্থানীয় নেতা আনোয়ার হোসেন, ইদ্রিস আলী, আসাদুল ইসলাম, ফজলুর রহমান নান্টু, সাজেদুল ইসলাম সায়েম, মনিরুজ্জামান মনির, শাহ সুজন প্রমুখ।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১০ মার্চ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে দেশের সব বিভাগে সভা অনুষ্ঠিত হবে।
শিমুল বিশ্বাস বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সব সময় শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার প্রশ্নে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্বাস করি—শ্রমিকদের অধিকার নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা ছাড়া কোনো শিল্পকারখানা বা প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদে টিকে থাকতে পারে না, আবার শ্রমিকদের অধিকার উপেক্ষা করেও কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়।’
এমপি বলেন, ‘শ্রমিক দল সব সময় শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে কাজ করে যাচ্ছে। আমরা চাই—শ্রমিকেরা যেন মর্যাদা নিয়ে কাজ করতে পারে, তাদের শ্রমের যথাযথ মূল্য পায় এবং কর্মক্ষেত্রে কোনো ধরনের শোষণ বা নির্যাতনের শিকার না হয়।’
একই সঙ্গে এমপি শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁরা যেন কর্মক্ষেত্রে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাগত সততা বজায় রাখেন। শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি হলেই কেবল শিল্প খাত এগিয়ে যেতে পারে।
শিমুল বিশ্বাস বলেন, ‘শ্রমিক দল দৃঢ়ভাবে বিশ্বাস করে—শ্রমিকদের অধিকার রক্ষা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব। শ্রমিকদের স্বার্থ রক্ষা করা শুধু একটি সংগঠনের দায়িত্ব নয়, এটি রাষ্ট্র ও সমাজেরও দায়িত্ব।’
শিমুল বিশ্বাস আরও বলেন, ‘শ্রমিকদের কল্যাণ, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সব সময় শ্রমিকদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করব, ইনশা আল্লাহ।’

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত নিখাদ বন্ধু। আজ রোববার সকালে তুরস্ক সফর শেষে দেশে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
১৩ মিনিট আগে
যুব ও ক্রীড়া উন্নয়ন প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে আজ রোববার দুপুরে রাজধানীর মতিঝিলের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে এ সব দাবি
২ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং বহু মানুষ আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার (১১ অক্টোবর) এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে শোক প্রকাশ করেন সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
৪ ঘণ্টা আগে
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি...
৭ ঘণ্টা আগে