
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ মঙ্গলবার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আজ সন্ধ্যার পর প্রাথমিকভাবে ১০০টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
সারোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রায় ১০০ আসনের প্রার্থী চূড়ান্ত। আগামীকাল বুধবারের মধ্যে আমরা এই আসনগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করব।’
এনসিপির নেতারা জানান, ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করবে এনসিপি। প্রথম ধাপে ১০০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এরপর জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাকি আসনগুলোতে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। চলতি মাসেই সব আসনে প্রার্থীর নাম প্রকাশ করতে চায় দলটি।
গত ৬ নভেম্বর দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে এনসিপি; চলে ২০ নভেম্বর পর্যন্ত। এ সময় ১ হাজার ৪৮৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন আছে। সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ থেকে প্রার্থী হতে পারেন বলে দলের কয়েকটি সূত্র জানিয়েছে।
এ ছাড়া এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা-১, আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৪, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঢাকা-৯ ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নরসিংদী-২ আসন থেকে প্রার্থী হতে পারেন।
অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১২ অথবা ১০ আসন এবং মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসন থেকে এনসিপির প্রার্থী হতে পারেন বলে আলোচনা রয়েছে।

শপথ গ্রহণ শেষে বুধবার বিকেলে নুসরাত তাবাসসুম ও এনসিপির আরেক সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু মোহাম্মদপুরের রায়েরবাজারে যান। সেখানে তাঁরা প্রথমে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
৩৯ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও জাতীয় নেতাদের উত্তরসূরিদের অন্তর্ভুক্তির মাধ্যমে নিজেদের সাংগঠনিক ভিত্তি বিস্তৃত করছে। দলীয় সূত্র বলছে, বর্তমানে শুধু সদস্য সংগ্রহ নয়, বরং বিভিন্ন রাজনৈতিক পরিবার, আন্দোলনভিত্তিক সংগঠন এবং সাবেক রাজনৈতিক নেতাদের এক প্ল্যাটফর্মে...
১৬ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগরে সদ্য গঠিত কমিটি নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে ক্ষোভ, অসন্তোষ ও কোন্দল প্রকাশ্য হয়েছে। কমিটি গঠনে আর্থিক লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন পদবঞ্চিতরা। দেশের বিভিন্ন স্থানে সংক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ, সড়ক অবরোধ করেছেন।
১৭ ঘণ্টা আগে
প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করেছে দলটি। আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সেল গঠনের তথ্য জানানো হয়।
১ দিন আগে