
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে রক্ষার জন্য আপনারা (ভারত) বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধের বিরুদ্ধে, শহীদ আবু সাঈদের বিরুদ্ধে আপনারা প্রচারণা চালাচ্ছেন, আমাদের শহীদদের বিরুদ্ধেই সেটা যায়।’
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের উদ্যোগে ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’ শীর্ষক এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নয়াপল্টন সড়ক পর্যন্ত মিছিল হয়।
রিজভী বলেন, ‘ভারতে যারা সত্যিকারের প্রগতিশীল ও অসাম্প্রদায়িক, তাঁরা এই সমস্ত মিডিয়াকে বলে গদি মিডিয়া। মানে যারা গদিতে আছে তাঁদের তল্পিবাহক মিডিয়া। একেকটা বয়ান, একেকটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে। কারণ, শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না।’
ভারতের উদ্দেশে এ সময় রিজভী বলেন, ‘গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগকে আপনারা ভূলুণ্ঠিত করার চেষ্টা করছেন। তাতে কোনো লাভ হবে না।’
রিজভী বলেন, ‘ভারতের শাসকগোষ্ঠী যদি মনে করে, সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটানসহ অন্যান্য দেশ আমরা কবজা করে নেবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে।’
রিজভী আরও বলেন, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা হিন্দু-মুসলমানসহ সবাই একসঙ্গে লড়ব। আপনারা আমাদের পতাকা আগরতলায় সরকারি হাইকমিশনের গেট ভেঙে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা প্রচণ্ড আঘাত, আমাদের বড় আঘাত দিয়েছে ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী। আমরা কি এটা ভুলে যাব, এটা আমরা কোনো দিন ভুলে যাব না।’

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম হারুন অর রশীদ বিএনপি-কে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। সরকারের মন্ত্রী হিসেবে তিনি যোগ্যতার সাথে ও সৎভাবে কাজ করে গেছেন...
৪ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক, বাণিজ্য, শিক্ষা সহযোগিতা, ৫০০ শিক্ষার্থীর স্কলারশিপ এবং ‘নলেজ করিডর’ প্রকল্প নিয়ে আলোচনা হয়...
৯ ঘণ্টা আগে
জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের’ সন্তান দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। অথচ নির্বাচনী হলফনামা অনুযায়ী নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। বেঁচে আছেন তাঁর বাবা আব্দুল কাদের সৈয়দীও। এ নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা।
১ দিন আগে
‘বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমত সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন, এটা থেকেই প্রতীয়মান হয় যে...
১ দিন আগে