হিরো আলমকে স্যার বলতে হবে, এটা প্রশাসনের লোকেরা মানতে পারল না, তাই হিরো আলম জিতলেও, তাঁকে জিততে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১৪ দফা দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ‘সরকার সদ্য অনুষ্ঠিত ছয়টি আসনের উপনির্বাচনও ন্যূনতম গ্রহণযোগ্য করতে পারেনি। উত্তরবঙ্গে হিরো আলম দাঁড়িয়েছেন। মানুষ আগ্রহী হয়ে তাঁকে ভোট দিল। হিরো আলম জিতলেও, প্রশাসনের লোকেরা মানতে পারল না। গরীবের প্রতি ঘৃণাই এই শাসকদের চেহারা।’
জোনায়েদ সাকি আরও বলেন, ‘সরকার গত কয়েক দিন আগে বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর ১৯ দিন আগে একবার বাড়ানো হয়েছিল। আগামী মাসে তারা আবার বিদ্যুতের দাম বাড়াবে। দেশের যেসব মানুষ খেতে পায় না তাঁদের ঝোলা থেকে টাকা নিয়ে সরকার তাঁদের আত্মীয়-স্বজন, ভাই-ব্রাদারদের পকেট ভরানোর ব্যবস্থা করছে। এই হলো তাঁদের উন্নয়ন।’
সমাবেশে জোটের নতুন কর্মসূচি ঘোষণা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশে গণপদযাত্রা ও গণসংযোগ করবে গণতন্ত্র মঞ্চ। বিএনপি ও তাঁদের সমমনা দলগুলোর সঙ্গে যুগপৎ ধারায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে।
তিনি আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মিরপুর-১২ নম্বর গোল চত্বর থেকে পদযাত্রা শুরু হবে। পরে সেটি আগারগাঁও, ফার্মগেট, শাহবাগ হয়ে মতিঝিল গিয়ে শেষ হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ জোটের নেতারা।

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না...
২ ঘণ্টা আগে
১৮ জুন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সূজা উদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটিতে উত্থাপিত হয়েছে। অভিযোগের তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একই দিন কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত...
৭ ঘণ্টা আগে
‘সরকারের যে রাজনৈতিক দল, তার নামের আগে একটি “জাতীয়তাবাদী” শব্দ আছে। এই শব্দটির সঙ্গে মিশে আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। অর্থাৎ এই সরকার এমন কিছু করবে না, যাতে আমাদের স্বাধীনতা বিপন্ন হয় কিংবা সার্বভৌমত্ব প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়। তবে এই সরকারকে অনেক চক্রান্ত...
৮ ঘণ্টা আগে
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসীম কৃতিত্ব ও আদর্শ এবং দেশনেত্রী মরহুম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের দর্শনকে ধারণ করে গঠিত হয়েছে ‘জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশন...
৮ ঘণ্টা আগে