
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল গঠনের পরিকল্পনা প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, ‘ক্ষমতায় থেকে কোনো দল গঠন করা যাবে না, এটা পরিষ্কার কথা। দল গঠন করতে হলে আগে সরকারের দায়িত্ব হস্তান্তর করতে হবে।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমার দেশ আমার অধিকার’ কর্তৃক আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, ‘ক্ষমতায় থেকে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। নির্বাচনে অংশ নিতে হলে, দল গঠন করতে হলে, আগে সরকারের দায়িত্ব ছেড়ে দেন। ইউনূস সাহেব যদি মনে করেন ওনারও একটা দল গঠন করা দরকার, তাহলে উনিও সরকার থেকে সরে যাক, তারপর দল করুক।’
তিনি আরও বলেন, ‘ভোটের জন্য ১৫ বছর ধরে লড়াই করলাম। আজ দেখা যাচ্ছে বর্তমান সরকার ভোট নিয়ে টালবাহানা করছে। কারণ হচ্ছে-ভোট দিলে নাকি বিএনপি ক্ষমতায় চলে আসবে। বিএনপি কি জোর করে ক্ষমতায় চলে আসতে পারবে? ভোট হলে যদি জনগণ নির্বাচিত করে, তাতে ইউনূস সরকারের আপত্তিটা কোথায়?’
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘দেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। স্বাধীনতার পর একটি দল যখন বলছিল এই দেশ আমার, এই মানুষ আমার, বঙ্গবন্ধু জাতির পিতা। সেই বঙ্গবন্ধুকে মেরে ফেলার পর রাস্তা দিয়ে যখন ট্যাংক চলেছে, সেই ট্যাংকে মানুষ ফুলের মালা দিয়েছে।’
ভ্যাট আরোপের প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট করেছে, তাদের এখনো ধরা হয়নি, উল্টো মানুষের ওপর ট্যাক্স বসাচ্ছেন। জনগণের ওপর ট্যাক্স বসানোর অধিকার আপনাদের কে দিয়েছে? আপনাদের বসানো হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য। দয়া করে দেশকে অরাজকতার হাতে তুলে দিয়েন না।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন—আমার দেশ আমার অধিকারের চেয়ারম্যান শেখ সাখাওয়াত তানজীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সোহেল আহমেদ প্রমুখ।

জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের’ সন্তান দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। অথচ নির্বাচনী হলফনামা অনুযায়ী নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। বেঁচে আছেন তাঁর বাবা আব্দুল কাদের সৈয়দীও। এ নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা।
১৯ ঘণ্টা আগে
‘বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমত সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন, এটা থেকেই প্রতীয়মান হয় যে...
২১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি। আজ বুধবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়...
২১ ঘণ্টা আগে
সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না—যৌক্তিক বিষয় উপেক্ষা হলে ওয়াকআউটের সুযোগ থাকবে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না।’
২ দিন আগে