
সংসদ অভিমুখে গণঅধিকার পরিষদের (নূর-রাশেদ অংশ) কালো পতাকা মিছিলে মৃদু লাঠিচার্জ করেছে পুলিশ ৷ এতে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ অন্তত দশ নেতা আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশি বাধার মুখে পড়ে লাঠিচার্জের শিকার হন তাঁরা। এতে পণ্ড হয় দলটির পূর্বঘোষিত কর্মসূচি ৷
পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি বলেন, ‘আপনারা দেখছেন আমার ঠোঁট ফেটে গেছে ৷ পুলিশের সঙ্গে অনেকক্ষণ ধস্তাধস্তি হয়েছে ৷ আমি ঠিকভাবে কথা বলতে পারছি না। আমি বলতে চাই, আমাদের এই মিছিল কি পুলিশের বিরুদ্ধে ছিল? তাহলে তারা কেন আমাদের ওপর হামলা করল, লাঠিচার্জ করল। আজকের এই প্রোগ্রামে কি লাঠিচার্জের নির্দেশনা ছিল? পুলিশ অতি উৎসাহী হয়ে লাঠিচার্জ করায় আমাদের নারী নেত্রী ফাতিমা তাসনিমসহ আরও অনেকেই আহত হয়েছেন।’
লাঠিচার্জের বিষয়ে জিজ্ঞেস করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, ‘আজকের প্রোগ্রামের জন্য কোনো দলেরই অনুমতি ছিল না। সেই হিসেবে আমরা কাউকেই প্রোগ্রাম করতে দিইনি৷ অন্যরা আমাদের নিষেধ শুনেছে কিন্তু ওরা (গণঅধিকার পরিষদ) শোনে নাই ৷ তখন এ রকম হতে পারে।’
নূরুল হক বলেন, ‘জনগণের কোটি কোটি টাকা খরচ করে সংসদ পরিচালনা করতে হয়৷ আজ দেশে একটি ডামি নির্বাচনের পর প্রথম সংসদ অধিবেশনে বসেছে ৷ আমরা এটার বিরোধিতা করে মিছিল নিয়ে বের হয়েছি, সেখানে পুলিশ ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমাদের এই কালো পতাকা মিছিলকে কাউয়া কাদের (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের) বলেছে এটা শোকের মিছিল, কান্নার মিছিল। দেশে কোনো ভোট হয়নি, ভোট হলে এই কাউয়া কাদের রাস্তায় কা কা করে বেড়াতেন। একটা ভোটও পেতেন না।’
সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামানসহ আরও অনেকে।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৫ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
৮ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১১ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১২ ঘণ্টা আগে