
বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিয়ে বিএনপি পার্লামেন্টে বসতে চায় কি না, এ নিয়ে দলের (বিএনপি) অবস্থান পরিষ্কারের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসিতে) ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক জনতা’ ব্যানারে এক সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে তিনি বলেছেন বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের লড়াইকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। ওনার কাছে ভুল তথ্য থাকায় এমন কথা বলেছেন, নাকি এটা তাদের দলীয় অবস্থান, সেটা আমরা জানতে চাই। জনগণ আপনাদের (বিএনপি) সুস্পষ্ট অবস্থান জানতে চায়।’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগ ফিরিয়ে আনার কাজ করছে। রংপুরে লাঠিসোঁটা নিয়ে জঙ্গি মিছিল করেছে। তাদের সমাবেশে আওয়ামী লীগ সারা দেশ থেকে লোক পাঠাচ্ছে, জি এম কাদের এটা স্বীকারও করেছেন। জাতীয় পার্টি অফিসের সামনে মশাল মিছিলে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারেরা হামলা চালিয়েছে অথচ সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘ফ্যাসিবাদী দলগুলোর বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার কোনো যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ছাত্রলীগকে যেভাবে গেজেটের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, সেভাবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলগুলোকে নিষিদ্ধ করুন, দোষীদের গ্রেপ্তার করুন। কেন না জনতার রায় হলো-ফ্যাসিবাদী শত্রুদের নিষিদ্ধ করতে হবে এবং আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণকে নিষিদ্ধ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল (সোমবার) দুপুর দুইটায় টিএসসিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলের নেতাদের প্রতীকী ফাঁসি দেব। সেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ফ্যাসিবাদী নেতা-কর্মীদের প্রতীকী ফাঁসি দেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়েছিল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজপথের আন্দোলনেও দল দুটি এখনো একসঙ্গেই আছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে আলাদা করে নিজেদের সামর্থ্য পরীক্ষা করতে চায় তারা। এ জন্য বিভিন্ন সিটি করপোরেশন ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আলাদাভাবে...
১০ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে সাম্প্রদায়িক উসকানি ও প্রোপাগান্ডা ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশবিরোধী গোষ্ঠীগুলো সাম্প্রদায়িকতা উসকে দেওয়ার চেষ্টা করবে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
১৮ ঘণ্টা আগে
মাৎসুমোতো আকিকোর সঙ্গে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শফিকুর রহমান। বিশেষ করে নগর ব্যবস্থাপনা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং নাগরিক সেবার মানোন্নয়নে টোকিওর অভিজ্ঞতা ও সফলতা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়...
১৮ ঘণ্টা আগে
বারিধারায় ভারতীয় দূতাবাসে এই সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা।
২১ ঘণ্টা আগে