
ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (গণমাধ্যম) মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ।
বৈঠকে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট ও পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
এনসিপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, জুলাই পদযাত্রাসহ দলীয় কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। উভয় পক্ষ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে দূতাবাসের মুখপাত্র কোনো মন্তব্য দেননি। তবে বৈঠক সূত্র জানায়, রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এনসিপির অবস্থান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দলটির অবস্থান নিয়ে রাষ্ট্রদূত জানতে চান। এনসিপি নেতারা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, গত বছরের জুলাই–আগস্টে হত্যাকাণ্ডের বিচার, আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক করাসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
যুক্তরাষ্ট্র পাল্টা শুল্কের বিষয়ে বাংলাদেশের ক্ষেত্রে সহানুভূতিশীল হবে বলে এনসিপি নেতারা আশা প্রকাশ করেন আর মার্কিন দূত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের আগ্রহ ও সহযোগিতার আশ্বাস দেন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯ ঘণ্টা আগে
১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সব জেলা ও মহানগরীতে সেমিনার করা হবে। ৪ জুলাই রাজধানী ছাড়া সব মহানগরী এবং জেলায় বিক্ষোভ ও গণমিছিল করা হবে।
২১ ঘণ্টা আগে
বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
১ দিন আগে
নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত করা নির্বাচনী বিধিমালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এ নিয়ে বিএনপির নেতাদের মত দুই রকম। তাঁদের একাংশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে কিছুটা নমনীয়, আবার সতর্কও।
১ দিন আগে