
রাষ্ট্র সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের লিখিত প্রতিবেদনের বিষয়ে মতামত দিয়েছে জামায়াতে ইসলামী। দলটি সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে মত দিয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকায় জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে দলীয় মতামত জমা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জামায়াত সুচিন্তিত মতামত দিয়েছে জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামীর সুচিন্তিত মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। দলের আমির ড. শফিকুর রহমানের সভাপতিত্বে দফায় দফায় সংস্কার কমিশনগুলোর দেওয়া সুপারিশগুলো নিয়ে আলোচনা করেই আমরা লিখিত মতামত জানিয়েছি।’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘সংস্কার প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্যভাবে নির্বাচন নিরপেক্ষ করার ব্যাপারে আমরা বেশ কিছু প্রস্তাব দিয়েছি। নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এ ছাড়া সংবিধান ও দুর্নীতিসহ বেশ কিছু ব্যাপারে আমরা আমাদের মতামত জানিয়েছি।’
এ সময় জামায়াতে ইসলামীর পক্ষে আরও উপস্থিত ছিলেন—সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। অন্যদিকে ঐকমত্য কমিশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
রাষ্ট্র সংস্কারে গত বছর সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন, দুর্নীতি, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশন গঠন করে সরকার। কমিশনগুলো এ বছর ফেব্রুয়ারি মাসের শুরুতে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ঐকমত্যে পৌঁছাতে সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়।
কমিশন পুলিশ সংস্কার কমিশন বাদে বাকি পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে মতামত নিতে ১৬৬টি প্রশ্নের স্প্রেডশিট পাঠায় ৩৮টি দলের কাছে। জামায়াত, এলডিপিসহ এখন পর্যন্ত ১৬টি দল তাদের মতামত দিয়েছে। সংস্কারের বিষয়ে আজ বৃহস্পতিবার এলডিপির সঙ্গে সংলাপ করবে জাতীয় ঐকমত্য কমিশন।

রাজধানী ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৫ এপ্রিল) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বুধবার দলটির ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
হান্নান মাসউদ বলেন, বৃহত্তর নোয়াখালীকে বিভাগে উন্নীত করার জন্য ১৯৯৪ সাল থেকে এই অঞ্চলের জনগণ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে এই অঞ্চলের একটি স্বতন্ত্র মর্যাদা ও পরিচিতি রয়েছে।
৭ ঘণ্টা আগে
ওয়াসার পানি দুর্গন্ধময়, পানিতে পোকা থাকায় মানুষ পান করতে পারে না বলে জানিয়েছেন জামায়াতের সংসদ সদস্য (ঢাকা-১২) সাইফুল আলম মিলন। আজ বুধবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
৭ ঘণ্টা আগে
‘জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক দলের অর্জন নয়; এটি ছিল সাধারণ মানুষের সম্মিলিত সংগ্রামের ফল। বিশেষ করে নারীদের সক্রিয় অংশগ্রহণ এই আন্দোলনকে বেগবান করেছে, তবে বর্তমানে তাদের সেই অবদান যথাযথভাবে স্বীকৃতি পাচ্ছে না এবং অনেক ক্ষেত্রে তারা প্রান্তিক হয়ে পড়ছেন।’
১০ ঘণ্টা আগে