ঢাকা মহানগর উত্তরসহ চার মহানগর এবং ছয় জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক করা হয়েছে বিগত কমিটির সদস্যসচিব আমিনুল হককে। সদস্যসচিব করা হয়েছে মোস্তফা জামানকে।
আজ সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, ময়মনসিংহ এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কেরা হলেন মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক (দপ্তর)। এর আগে ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। সেই কমিটির আহ্বায়ক ছিলেন সাইফুল ইসলাম নিরব এবং সদস্যসচিব ছিলেন আমিনুল হক।
এরশাদ উল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্যসচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক এবং জিয়াউদ্দিন সিকদার জিয়াকে সদস্যসচিব করে ৪২ সদস্যের বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রেজাউল হাসান কয়েছ লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি এবং ইমদাদ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৭০ সদস্যের সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ফয়জুর রহমান ময়ুনকে আহ্বায়ক করে ৩২ সদস্যের মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটি, কলিম উদ্দিন আহমদ মিলনকে আহ্বায়ক করে ৩২ সদস্যের সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।
আব্দুল মান্নানকে আহ্বায়ক এবং সিরাজুল ইসলাম সিরাজকে সদস্যসচিব করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ৩২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কুতুব উদ্দীন আহমেদকে আহ্বায়ক এবং জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করে কুষ্টিয়া জেলা বিএনপির ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
জাকির হোসেন বাবলুকে আহ্বায়ক এবং আলমগীর মাহমুদ আলমকে যুগ্ম আহ্বায়ক ও রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্যসচিব করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। হযরত আলীকে আহ্বায়ক, আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক এবং সিরাজুল ইসলামকে সদস্যসচিব করে শেরপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা। সেই বাজেট ক্রমেই বাড়তে বাড়তে আসন্ন বাজেট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং কখনো কখনো দেখা গেছে বাজেট ছিল লুটপাটের হাতিয়ার...
৪৪ মিনিট আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নবগঠিত কমিটির সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত। ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়...
১ দিন আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলাটি করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। অন্যদিকে মামলা প্রত্যাহারসহ নাসীরুদ্দীন পাটওয়ারীক
২ দিন আগে
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী...
২ দিন আগে