
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ‘মব সংস্কৃতি’ ও অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে। একই সঙ্গে সব গণতান্ত্রিক ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন।
মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। ছাত্রলীগ ছাড়া সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে ছাত্রদল দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সব গণতান্ত্রিক ছাত্রসংগঠনকে সঙ্গে নিয়ে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চায় ছাত্রদল। তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির পর থেকে একটি পক্ষ নির্বাচিত প্রতিনিধিদের বাদ দিয়ে নিজেদের স্বার্থে জকসুর ব্যানার ব্যবহার করছে। এর মাধ্যমে ক্যাম্পাসে বিভ্রান্তি ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
হিমেল আরও বলেন, ছাত্রশিবির ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) চেয়ারম্যান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। সাধারণ শিক্ষার্থীরাই সেটি প্রতিহত করেছেন। তবে ছাত্রদলের কোনো নেতা-কর্মী বিশৃঙ্খলায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিষয় খতিয়ে দেখা হবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক বলেন, আগের প্রশাসন ও অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘ সময়েও বিশ্ববিদ্যালয়ের হিসাবে কোনো অর্থ আসেনি। পরে বর্তমান প্রশাসন, ইউজিসি চেয়ারম্যান ও সরকারের সহযোগিতায় সেই বরাদ্দ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন অভিযোগ করেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্রদল শান্তিপূর্ণভাবে রাজনীতি করলেও ছাত্রশিবির ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সহাবস্থানের পরিবেশ নষ্ট করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘাত সৃষ্টি করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও একই ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, রবিউল আওয়ালসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর ও আবাসন সংকট দূরীকরণসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনের সময় হামলার ঘটনা ঘটে। এতে জকসু ভিপি, ছাত্রশক্তি ও ছাত্রশিবির সভাপতিসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরও পড়ুন—

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, একটি মহলের কারণে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রত্যাশা পূরণ হয়নি। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার এক বাণীতে তিনি এ অভিযোগ করেছেন।
১৭ মিনিট আগে
সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্রদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন। শিক্ষাপ্রতিষ্ঠানের গণতান্ত্রিক ধারা বজায় রাখুন। কর্মসংস্থানের ব্যবস্থা করুন।
১ ঘণ্টা আগে
ছাত্রদলকে সংযত করার আহ্বান জানিয়ে বিএনপির উদ্দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ক্যাম্পাসে রক্ত ঝরিয়ে আওয়ামী ফ্যাসিবাদের লেলিয়ে দেওয়া পান্ডাদের মতো আবারও ছাত্রদলকে লেলিয়ে দিচ্ছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া ও ঢাকা কলেজে একযোগে হামলা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানে সহস্র শহীদের আত্মত্যাগ ও কোটি জনতার লড়াইকে সার্থক করতে দেশকে সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদের হিংস্র থাবা, শোষণ ও বৈষম্যমুক্ত করতে হবে। একটি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা অবধি জুলাই গণ-আন্দোলন অসমাপ্ত।
১ ঘণ্টা আগে