Ajker Patrika

ফ্যাসিবাদের পান্ডাদের মতো ছাত্রদলকে লেলিয়ে দিচ্ছেন: গোলাম পরওয়ার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ফ্যাসিবাদের পান্ডাদের মতো ছাত্রদলকে লেলিয়ে দিচ্ছেন: গোলাম পরওয়ার
শ্রমিক সমাবেশে বক্তব্য দিচ্ছেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: আজকের পত্রিকা

ছাত্রদলকে সংযত করার আহ্বান জানিয়ে বিএনপির উদ্দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘ক্যাম্পাসে রক্ত ঝরিয়ে আওয়ামী ফ্যাসিবাদের লেলিয়ে দেওয়া পান্ডাদের মতো আবারও ছাত্রদলকে লেলিয়ে দিচ্ছেন।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া ও ঢাকা কলেজে একযোগে হামলা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন দলবাজ উপাচার্যকে নিয়োগ করা হয়েছে। সেই উপাচার্য ছাত্রদলকে উসকে দিয়ে শিবিরের নির্বাচিত জিএসকে হামলা করে আহত করেছেন। কোনো প্রতিষ্ঠানে যদি দলবাজ লোক নিয়োগ করা হয়, জাতি ধীরে ধীরে শেষ হয়ে যাবে।

জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় মানার জন্য সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে পরওয়ার বলেন, ‘সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিন এবং গণভোটের রায় কার্যকর করুন। এখনো সময় আছে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আপনি ট্রেন মিস করেছেন, তবু পার্লামেন্টে এসে বলেন যে, আমার ভুল হয়ে গেছে, প্রথম ট্রেনে উঠতে পারিনি, মাঝখানে একটু থামিয়ে দিয়ে আমাদের বিরোধীদলীয় নেতাকে বলেন যে, আমরা এখন একটু সংস্কারের ট্রেনে উঠতে চাই। আমরা গাড়ি থামিয়ে দরকার হলে আপনাকে উঠিয়ে নেব।’

জামায়াতের এ নেতা বলেন, ‘যদি পার্লামেন্টে এই রাজনৈতিক বিতর্ক নিষ্পত্তি করেন তো ভালো। সংঘাত, রাজনৈতিক সহিংসতা, ভাঙচুর, জ্বালাও-পোড়াও, হরতাল-ধর্মঘটের বাজে সংস্কৃতি থেকে আমরা দেশকে বাঁচাতে চাই।’

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত